× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাশ্মিরে বাস দুর্ঘটনায় সাত পুণ্যার্থী নিহত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ মে ২০২৩ ০৯:৫৫ এএম

আপডেট : ৩০ মে ২০২৩ ১০:৩৯ এএম

স্থানীয় বাসিন্দা, পুলিশ ও দমকল বাাহিনীর সদস্যরা ঘটনাস্থলে। ছবি : সংগৃহীত

স্থানীয় বাসিন্দা, পুলিশ ও দমকল বাাহিনীর সদস্যরা ঘটনাস্থলে। ছবি : সংগৃহীত

ভারতের জম্মু-কাশ্মিরে বাস দুর্ঘটনায় সাত পুণ্যার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৬ জন। তাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। মঙ্গলবার (৩০ মে) জম্মু-শ্রীনগর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, অমৃতসর থেকে একটি বাস পুণ্যার্থীদের নিয়ে রিয়াসি জেলার কাটরা যাচ্ছিল। সেখানে বৈষ্ণো দেবীর মন্দিরে তাদের যাওয়ার কথা ছিল। যাওয়ার পথে গন্তব্যের প্রায় ১৫ কিলোমিটার আগে ঝাজ্জার কোটলি নামক স্থানে বাসটি একটি ব্রিজ থেকে খাদে পড়ে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, হতাহতদের ব্যক্তিগত পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় বাসিন্দা, পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা উদ্ধারকাজে অংশ নেন। আহতদের জম্মুর সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সূত্র : এনডিটিভি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা