× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারী-পুরুষ নির্বিশেষে অস্ত্রধারণের নির্দেশ দারফুরের গভর্নরের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ মে ২০২৩ ১৩:০৯ পিএম

আপডেট : ২৯ মে ২০২৩ ১৩:১৩ পিএম

দারফুরের গভর্নর মিনি মিন্নাউই। ছবি : সংগৃহীত

দারফুরের গভর্নর মিনি মিন্নাউই। ছবি : সংগৃহীত

সুদানের রাজধানী খার্তুমের নিকটবর্তী শহর দারফুরের গভর্নর স্থানীয়দের অস্ত্রধারণের নির্দেশ দিয়েছেন। 

যুদ্ধ আরও বাড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করে ওই নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে। 

গত এপ্রিল মাসে দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়েছে। দেশটির সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছে সুদানের আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)। 

এই পরিস্থিতিতে যুদ্ধবিধ্বস্ত রাজধানী খার্তুমের ঠিক পাশেই অবস্থিত দারফুরের গভর্নর রাজ্যের নাগরিকদের ওই বার্তা দেন।

গভর্নর মিনি মিন্নাউই টুইটারে লিখেছেন, ‘নারী-পুরুষ, বৃদ্ধ-জওয়ান নির্বিশেষে সবার কাছে অনুরোধ, আপনারা অস্ত্র ধরুন। নিজেদের বাসস্থান রক্ষা করুন। দুই দশক আগে আমরা দেখেছি কীভাবে দারফুরকে শ্মশানে পরিণত করা হয়েছিল। আর তা হতে দেওয়া যাবে না।’

দেশের সেনাবাহিনীর সঙ্গে লড়াই করছে আধাসামরিক গোষ্ঠীর যোদ্ধারা। এর মধ্যে জানজওয়াইদ জঙ্গিগোষ্ঠীর যোদ্ধারাও যোগ দিয়েছে বলে অভিযোগ রয়েছে। আরবের এই উপজাতি গোষ্ঠীর অন্তর্গত যোদ্ধারা ২০০৩ সালে দারফুর যুদ্ধে অংশ নিয়ে পুরো দারফুরকে কার্যত ধ্বংসাবশেষে পরিণত করেছিল। 

সেই স্মৃতিই মনে করিয়ে দিয়েছেন গভর্নর। দেশের সেনাবাহিনীকে সমর্থনের আর্জিও জানিয়েছেন তিনি।

এদিকে, সোমবার (২৯ মে) বিকালে দুই যুদ্ধরত গোষ্ঠীর মধ্যে চলমান যুদ্ধবিরতির চুক্তি শেষ হবে। সৌদি আরব এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ওই চুক্তি স্বাক্ষর হয়েছিল। 

সোমবার থেকে যাতে আবার নতুন করে লড়াই শুরু না হয়, তারও আহ্বান জানিয়েছে রিয়াদ ও ওয়াশিংটন। 

তবে স্থানীয় সংবাদপত্রের দাবি, ইতোমধ্যেই লড়াই শুরু হয়ে গেছে। নতুন করে বোমা-গুলি-মর্টারের শব্দ শোনা যাচ্ছে।

সূত্র : ডয়েচে ভেলে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা