× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা আগুন নিয়ে খেলছে : রাশিয়া

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ মে ২০২৩ ২১:০৩ পিএম

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। ছবি: সংগৃহীত

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইউক্রেনকে সর্বাধুনিক প্রযুক্তির যুদ্ধবিমান এফ-১৬ সরবরাহে কথা ভাবছে। পশ্চিমাদের এ ধরনের সিদ্ধান্ত আগুন নিয়ে খেলা বলে মন্তব্য বলে করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। 

রবিবার (২৮ মে) রাশিয়া ওয়ান টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে রুশ পররাষ্ট্রমন্ত্রী এ হুঁশিয়ারি দেন। 

লাভরভ বলেন, যুক্তরাষ্ট্র ও তার কিছু মিত্র দেশ ইউক্রেনে এফ-১৬ পাঠানোর ঘোষণা দিয়েছে। এই উসখানি কোনো অর্থেই গ্রহযোগ্য নয়। তবে আমাদের বিশ্বাস যুক্তরাষ্ট্রে এখনও এমন কিছু মানুষ আছেন, যারা এফ-১৬ পাঠানোর ফল সম্পর্কে যথাযথভাবে অবগত। এটা অনেকটা আগুন নিয়ে খেলার মতো। 

লাভরভ অভিযোগ করে বলেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য রাশিয়াকে ভাঙতে চায়। সম্প্রতি তাদের কর্মকর্তাদের ‘বিঔপনিবেশিকরণ’ শুরু হয়েছে বলে মন্তব্য করতে শোনা গেছে। এটা রাশিয়াকে ভাঙার স্পষ্ট ঘোষণা। 

ঝানু এই রুশ কূটনীতিক দুঃখ করে বলেন, আফসোসের বিষয় হলো ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কর্মকর্তারা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ফাঁদে পা দিচ্ছে। অন্যদিকে এই দুই দেশের কর্মসূচি বাস্তবায়ন করছে আমাদের প্রতিবেশী পোল্যান্ড, লিথুনিয়া, লাটভিয়া ও এস্তোনিয়া। এসব অত্যন্ত হতাশাজনক। 

আরটির এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি মিত্রদের যুক্তরাষ্ট্রের তৈরি যুদ্ধবিমান এফ-১৬ দেওয়ার জন্য অব্যাহতভাবে আবেদন জানাতে থাকেন ইউক্রেনের প্রেসিডেন্ট জো বাইডেন। 

এ অবস্থায় ১৯ থেকে ২১ মে জাপানে শেষ হওয়া জি-৭ এর শীর্ষ সম্মেলনে ইউক্রেনকে এফ-১৬ দেওয়ার ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, মিত্রদের সঙ্গে আলোচনা চলছে। আমরা ইউক্রেনকে সম্ভবত এফ-১৬ সরবরাহ করতে যাচ্ছি। 

সূত্র: আরটি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা