× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুক্তরাষ্ট্রের একটি স্কুলে অধিকাংশ শিক্ষার্থী অকৃতকার্য, সমাবর্তন বাতিল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ মে ২০২৩ ১৮:৪৩ পিএম

আপডেট : ২৮ মে ২০২৩ ১৮:৫০ পিএম

টেক্সাস রাজ্যের মার্লিন হাই স্কুলের ৩৩ জন শিক্ষার্থীর মধ্যে ৫ জন ছাড়া বাকি সবাই অকৃতকার্য হয়েছে। ছবি : সংগৃহীত

টেক্সাস রাজ্যের মার্লিন হাই স্কুলের ৩৩ জন শিক্ষার্থীর মধ্যে ৫ জন ছাড়া বাকি সবাই অকৃতকার্য হয়েছে। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের একটি স্কুলের অধিকাংশ শিক্ষার্থী অকৃতকার্য হওয়ায় গ্র্যাজুয়েশন সমাবর্তন বাতিল করা হয়েছে। মার্লিন হাই স্কুলের মোট ৩৩ শিক্ষার্থীর মধ্যে পাস করেছে মাত্র পাঁচজন। বৃহস্পতিবার (২৫ মে) স্কুলটিতে গ্র্যাজুয়েশন সমাবর্তন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। 

বুধবার স্কুল কর্তৃপক্ষ জানায়, অধিকাংশ শিক্ষার্থী পাস করার মতো প্রয়োজনীয় শর্ত পূরণে ব্যর্থ হয়েছে। এ অবস্থায় তাদের সমাবর্তন বাতিল করা হয়েছে। জুনে ফের তাদের পরীক্ষা হবে। 

সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, টেক্সাসের ওই স্কুল রাজ্যের মূল কেন্দ্র থেকে ২৫ মাইল দক্ষিণ-পূর্বে একটি প্রত্যন্ত গ্রামাঞ্চলে অবস্থিত। স্কুলটির অধিকাংশ শিক্ষার্থী অসচ্ছল পরিবারের সন্তান। বছরের বেশিরভাগ সময় তারা স্কুলে আসেনি। তাই প্রয়োজনীয় গ্রেডও পায়নি।  

২০২১-২২ শিক্ষাবর্ষে স্কুলটিতে ২২৯ জন শিক্ষার্থী ভর্তি হয়। একই সময়ে টেক্সাসের ব্রাজোস নদী তীরবর্তী দ্য মার্লিন ইন্ডিপেনডেন্ট স্কুল ডিস্ট্রিক্টে শিক্ষার্থী সংখ্যা ছিল ৮৮০ জন। 

সূত্র : সিএনএন

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা