× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘কিয়েভ দিবস’-এর দিনে রাশিয়ার বিমান হামলা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ মে ২০২৩ ১২:০০ পিএম

আপডেট : ২৮ মে ২০২৩ ১২:১২ পিএম

রুশ সেনারা এমন সময় হামলা করল যখন কিয়েভবাসী এই নগরীর পত্তনের ১ হাজার ৫৪১ বছর হওয়া উদযাপন করছে। ছবি : সংগৃহীত

রুশ সেনারা এমন সময় হামলা করল যখন কিয়েভবাসী এই নগরীর পত্তনের ১ হাজার ৫৪১ বছর হওয়া উদযাপন করছে। ছবি : সংগৃহীত

রবিবার (২৭ মে) ভোরে দুই ধাপে কিয়েভে বিমান হামলা চালিয়েছে রুশ সেনারা। এতে অন্তত ১ জন নিহত ও ১ জন আহত হয়েছে। কিয়েভের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কমপক্ষে ৪০টি ড্রোনকে বাধা দিতে পেরেছে বলে দাবি করেছে ইউক্রেনের কর্মকর্তারা।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎস্কো জানিয়েছেন, ধ্বংসাবশেষ পড়ে ৪১ বছর বয়সি এক পুরুষ নিহত ও ৩৫ বছর বয়সি এক নারী আহত হয়েছেন।

হামলা শুরুর সঙ্গে সঙ্গেই মেয়র এক টেলিগ্রাম বার্তায় বলেন, নিরাপদ আশ্রয়ে থাকুন। হামলা খুব জোরালো।

রুশ সেনারা এমন সময় হামলা করল যখন ৩০ লাখ কিয়েভবাসী এই নগরীর পত্তনের ১ হাজার ৫৪১ বছর হওয়া কিয়েভ দিবসউদযাপন করছে। দিনটি সাধারণত রাস্তার পাশে মেলা, লাইভ কনসার্ট ও বিশেষ জাদুঘর প্রদর্শনীর মাধ্যমে পালন করে থাকে কিয়েভবাসী। এবারে ইউক্রেন ও রাশিয়া যুদ্ধের কারণে স্বল্প পরিসরে এসব অনুষ্ঠান আয়োজন করা হয়।

এদিনে কিয়েভে হামলা চালানোর নিন্দা জানিয়ে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অফিসের প্রধান আন্দ্রি ইয়ারমাক তার টেলিগ্রাম চ্যানেলে বলেন, ইউক্রেনের ইতিহাস রুশদের দীর্ঘস্থায়ী বিরক্তির কারণ।

চলতি বছরে বেশ কয়েক সপ্তাহ কিয়েভে হামলা বন্ধ থাকলেও রুশ সেনারা আবার শহরটিতে হামলা জোরদার করেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে একাধিকবার করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালাচ্ছে রাশিয়া।

এদিকে রাশিয়ার সেনাদের দখলকৃত অঞ্চল থেকে সরিয়ে দেওয়ার অভিযান শুরু করতে যাচ্ছে ইউক্রেনীয় সেনারা। কিয়েভের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে।


সূত্র : আলজাজিরা 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা