প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৭ মে ২০২৩ ১৩:৩৭ পিএম
ছত্তিশগড়ের খেরকাট্টা জলাধার। ছবি : বিবিসি
সেলফি তোলার সময় ভারতের এক সরকারী কর্মকর্তার দামি ফোন পড়ে গিয়েছিল ছত্তিশগড়ের খেরকাট্টা জলাধারে।
সেই ফোন পুনরুদ্ধারের জন্য পুরো জলাধার নিষ্কাশনের নির্দেশ দেওয়ার পরে তাকে বরখাস্ত করা হয়েছে।
রাজেশ বিশ্বাস নামের ওই কর্মকর্তা তার ফোন উদ্ধরে বাঁধ থেকে তিন দিনব্যাপী ২১ লাখ লিটার জল পাম্প করিয়েছিলেন।
রাজেশ বিশ্বাস ছত্তিশগড়ের কোইলিবেড়া ব্লকের খাদ্য কর্মকর্তা। তার প্রায় লাখ টাকা দামের ফোন পড়ে গিয়েছিল ওই জলাধারে।
রাজেশের নির্দেশে স্থানীয়রা সঙ্গে সঙ্গেই পানিতে নেমেছিলেন ফোন উদ্ধারের জন্য। কিন্তু, পাথরের জেরে তা খুঁজে পাওয়া যাচ্ছিল না।
তাই ফোন ফিরে পেতে রাজেশ জলাধার নিষ্কাশনের নির্দেশ দেন।
সোমবার সন্ধ্যায় শুরু হয়ে ওই পানি তোলার কাজ চলে বৃহস্পতিবার পর্যন্ত। শেষ পর্যন্ত সেচ দপ্তর হস্তক্ষেপ করে এতে।
কারণ, ওই জলাধারের পানি দিয়ে অন্তত ১৫০০ একর চাষের জমিতে জলসেচ দেওয়া যেত। সেই পানি এভাবে ফেলে দেওয়া হয়।
এদিকে রাজেশের দাবি, ওই ফোনে সরকারি নানা তথ্য ছিল। তাই ফোন উদ্ধার জরুরি ছিল। তার দাবি এসডিওর কাছ থেকে তিনি মৌখিক অনুমতি নিয়েছিলেন।
তবে, তিনি এসডিওকে জানিয়েছিলেন, তিন-চার ফুট জল ফেললে বড় কিছু হবে না। এতে বরং সুবিধাই হবে চাষীদের।
রাজেশের দাবি, স্থানীয়দের সহায়তায় তিনি এই কাজ করেছেন। আর ফোনটাও ফিরে পেয়েছেন।
সূত্র : বিবিসি