× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাশিয়া সফরের আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন লুলা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ মে ২০২৩ ১২:৪৭ পিএম

আপডেট : ২৭ মে ২০২৩ ১৩:১৫ পিএম

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডা সিলভা। ছবি : সংগৃহীত

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডা সিলভা। ছবি : সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সেন্ট পিটার্সবার্গ সফরের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডা সিলভা।

পুতিনের সঙ্গে টেলিফোনে আলাপকালে শুক্রবার (২৬ মে) তিনি এ আমন্ত্রণ প্রত্যাখ্যান করেন।

এদিকে কয়েক দিন আগে লুলা ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বাগবিতণ্ডায় জড়ান এবং জাপানে জি৭ শীর্ষ সম্মেলনে তাদের পরিকল্পিত বৈঠক বাতিল হয়।

আগামী ১৪ থেকে ১৭ জুন সেন্ট পিটার্সবার্গে আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের সম্মেলন হওয়ার কথা রয়েছে।

এ সম্মেলনে অংশ নিতে লুলাকে আমন্ত্রণ জানান পুতিন।

সেন্ট পিটার্সবার্গে যাওয়ার আমন্ত্রণের জন্য লুলা টুইটারে পুতিনকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘এ মুহূর্তে আমার পক্ষে রাশিয়া সফর সম্ভব নয়।’

তবে শান্তির জন্য সংঘাত নিয়ে কথা বলতে চীন, ইন্দোনেশিয়া ও ভারতের পাশাপাশি ব্রাজিলেরও রাশিয়ার পাশে থাকার কথা তিনি পুনর্ব্যক্ত করেন।

গত বছর ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সেনা পাঠায় রাশিয়া। এর পর থেকে উভয় পক্ষে যুদ্ধ চলমান রয়েছে।

এ প্রসঙ্গে লুলা বলেন, ‘উভয়েই নিশ্চিত যে তারা যুদ্ধে জয়ী হতে চলেছে।’

এদিকে গত বছর লুলা বলেছিলেন, যুদ্ধের জন্য পুতিনের পাশাপাশি জেলেনস্কিও দায়ী।

এ মন্তব্যের জন্য তিনি পশ্চিমা বিশ্বে তীব্রভাবে সমালোচিত হন।

সূত্র : মস্কো টাইমস

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা