প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৫ মে ২০২৩ ১৫:১০ পিএম
ইরানের চতুর্থ জেনারেশনের খোরামশহর ক্ষেপণাস্ত্র খাইবার। ২৫ মে তোলা। ছবি: সংগৃহীত
ইরান ২ হাজার কিলোমিটার পাল্লার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। বৃহস্পতিবার পরীক্ষা চালানো এই ক্ষেপণাস্ত্রটি মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যে কোনো সামরিক ঘাঁটিতে আঘাত হানতে পারবে।
ইরানের প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদরেজা আশতিয়ানীর বরাতে দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে ক্ষেপণাস্ত্র পরীক্ষার খবরটি নিশ্চিত করা হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, রবিবার (২২ মে) ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানায় ইসরায়েল। এর দুই দিন পরই বৃহস্পতিবার (২৫ মে) সর্বাধুনিক প্রযুক্তির ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালাল ইরান।
ক্ষেপণাস্ত্রটি নাম খাইবার। ইসলামের প্রাথমিক যুগে খাইবার নামের ইহুদিদের একটা দুর্গ জয় করেছিল মুসলমানরা। সেটার নাম অনুসারেই ক্ষেপণাস্ত্রটির নাম রাখা হয়েছে।
তবে খাইবার ইরানের খোরামশহর-৪ ক্ষেপণাস্ত্রের উন্নতর সংস্করণ। বৃহস্পতিবার ছোড়া ক্ষেপণাস্ত্রটিতে দেড় হাজার কেজির একটি ওয়ারহেড ছিলে।
সূত্র: রয়টার্স