× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্বে ৫ কোটি মানুষ এখনও দাসত্বে বন্দি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ মে ২০২৩ ১৪:১৪ পিএম

আপডেট : ২৫ মে ২০২৩ ১৪:২৩ পিএম

গত কয়েক বছরে সারা বিশ্বে দাসের সংখ্যা বেড়েছে। ছবি : সংগৃহীত

গত কয়েক বছরে সারা বিশ্বে দাসের সংখ্যা বেড়েছে। ছবি : সংগৃহীত

আনুষ্ঠানিকভাবে বিলুপ্তির কয়েকশ বছর পরও বিশ্বে দাসপ্রথা রয়ে গেছে। শুধু রয়ে গেছে তা নয়, বরং তা ক্রমে বাড়ছে। বিশ্বের সাতটি দেশে বর্তমানে ৫ কোটির বেশি মানুষ দাস হিসেবে শ্রমদানে বাধ্য হচ্ছে, যা ২০১৬ সালের তুলনায় ১ কোটি বেশি।

অস্ট্রেলিয়াভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ওয়াক ফ্রির সাম্প্রতিক এক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।

বর্তমানে দাসপ্রথা চালু রয়েছে এমন দেশগুলো হলো উত্তর কোরিয়া, ইরিত্রিয়া, মৌরিতানিয়া, সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েত। এসব দেশের মধ্যে উত্তর কোরিয়া ও ইরিত্রিয়ায় আধুনিক দাসত্বের হার সর্বোচ্চ।

ওয়াক ফ্রির গবেষণার বরাতে আলজাজিরা জানায়, যেসব অঞ্চলে সশস্ত্র সংঘাতের হার বেশি কিংবা বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে যেসব অঞ্চলে ক্ষয়ক্ষতির হার বেশি মূলত সেসব স্থানেই আধুনিক দাসপ্রথা ক্রমে বাড়ছে। তবে করোনা মহামারিও কয়েক বছরে আধুনিক দাসের সংখ্যা বাড়িয়েছে বলে উল্লেখ করা হয়েছে গবেষণা প্রতিবেদনটিতে।

সূত্র : আলজাজিরা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা