× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন

ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হলেন ফ্লোরিডার গভর্নর ডিস্যান্টিস

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ মে ২০২৩ ১১:৪২ এএম

আপডেট : ২৫ মে ২০২৩ ১২:৩১ পিএম

রন ডিস্যান্টিস। ছবি: সংগৃহীত

রন ডিস্যান্টিস। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৪ সালের নভেম্বরে। কিন্তু তার আয়োজন এখন থেকেই শুরু হয়ে গেছে। এতে রিপাবলিক্যান পার্টির প্রার্থী হতে আগেই টিকিট সংগ্রহ করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার পার্টি থেকে তার প্রতিদ্বন্দ্বী হলেন তারই একসময়কার ‘অনুচর’ ও ফ্লোরিডা রাজ্যের গভর্নর রন ডিস্যান্টিস। 

৪৪ বছর বয়সি ডিস্যান্টিস স্থানীয় সময় বুধবার (২৪ মে) বিকালে দেশটির ফেডারেল ইলেকশন কমিশনে প্রেসিডেন্ট প্রার্থিতার আবেদন পেশ করেছেন। টুাইটারে এ ঘোষণা দেওয়ার কথা ছিল। কিছুটা গোলযোগের কারণে তা যথাযথভাবে সম্ভব হয়নি। 

আরটির প্রতিবেদন থেকে জানা যায়, অপেক্ষাকৃত কম পরিচিত ডিস্যান্টিস গত নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে ফ্লোরিডার গভর্নর নির্বাচনে ব্যাপক ব্যবধানে জয় পান। ৪০ বছরের মধ্যে রিপাবলিক্যান কোনো প্রার্থী রাজ্যটিতে এত ব্যবধানে আর জিতেননি।

এরপর ডিস্যান্টিসের জনপ্রিয়তা বেড়ে যায়। গত ফেব্রুয়ারিতে ইয়াহু ও ইয়ুগভের এক জরিপে দেখা যায়, ট্রাম্পের চেয়ে ডিস্যান্টিস ৪১ থেকে ৪৫ শতাংশ ভোটে এগিয়ে রয়েছেন। 

কিন্তু বুধবার (২৪ মে) সিএনএনের এক জরিপে ট্রাম্পের জনপ্রিয়তা বেড়েছে বলে দাবি করা হয়েছে। জরিপের ফল অনুযায়ী, রিপাবলিক্যান ভোটারদের ৫৩ শতাংশ ট্রাম্পকেই পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে চান। ডিস্যান্টিসের সমর্থন ট্রাম্পের অর্ধেক, মাত্রা ২৬ শতাংশ। 

রিপাবলিকের আরও তিন রাজনীতিবিদ ২০২৪ সালের নির্বাচনে প্রেসিডেন্ট হওয়ার দৌড় শুরু করেছেন। এর মধ্যে ট্রাম্প প্রশাসনের সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও যুক্তরাষ্ট্রের সাবেক জাতিসংঘের রাষ্ট্রদূত নিক্কি হ্যালিকে ৬ শতাংশ রিপাবলিক্যান ভোটার প্রেসিডেন্ট হিসেবে চান। 

তৃতীয়জন হলেন দক্ষিণ কেরোলিনা থেকে নির্বাচিত রিপাবলিকান সিনেটর টিম স্কট। শুক্রবার (১৯ মে) তিনি মনোনয়ন জমা দিয়েছেন। ২০২৪ সালের নির্বাচনে এ পর্যন্ত তিনিই রিপাবলিকের একমাত্র কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট প্রার্থী। 

সূত্র : আরটি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা