× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দক্ষিণ এশিয়ার সবচেয়ে ‘সুখী’ দেশ বাংলাদেশ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ মে ২০২৩ ২১:৪৫ পিএম

আপডেট : ২৪ মে ২০২৩ ২৩:৫৩ পিএম

দুর্দশাগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১১৫তম। প্রবা ফটো

দুর্দশাগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১১৫তম। প্রবা ফটো

জন হপকিন্স ইউনিভার্সিটির ফলিত অর্থনীতির অধ্যাপক স্টিভ হ্যাঙ্কের সংকলিত বার্ষিক দুর্দশা সূচক-২০২২-এর ১৫৭ দেশের তালিকায় রয়েছে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার পাঁচ দেশ।

তালিকায় স্থান পাওয়া দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থা সবচেয়ে ভালো; অপরদিকে সবচেয়ে দুর্দশাগ্রস্ত দেশ শ্রীলঙ্কা।

বার্ষিক দুর্দশা সূচক দেশের তালিকায় শ্রীলঙ্কার অবস্থান ১১তম। পাকিস্তানের অবস্থান ৩৫তম। এর পরেই আছে দক্ষিণ এশিয়ার আরেক দেশ নেপাল, যাদের অবস্থান ৬৩তম এবং প্রতিবেশী দেশ ভারতের অবস্থান ১০৩তম। সেখানে বাংলাদেশের অবস্থান ১১৫ তম।

অর্থাৎ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের দুর্দশা সবচেয়ে কম। সেই হিসেবে এ অঞ্চলের সবচেয়ে সুখী দেশ হিসেবে বাংলাদেশকেই বলা যায়।

জন হপকিন্সের এই তালিকা মোতাবেক বিশ্বের সবচেয়ে দুর্দশাগ্রস্ত দেশ জিম্বাবুয়ে। এরপরের অবস্থানটি ভেনিজুয়েলা ও তার পরেই রয়েছে যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়া।

দ্য টেলিগ্রাফের প্রতিবেদন অনুসারে, মূল্যস্ফীতি, বেকারত্ব, ব্যাংকঋণের হার, মাথাপিছু দেশজ উৎপাদন ও পণ্যের দামের বার্ষিক পরিবর্তন বিবেচনায় এ র‍্যাঙ্কিং করা হয়েছে।

 

 

সূত্র : হ্যাঙ্কস মিজারি ইনডেক্স-২০২২ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা