× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বুলগেরিয়ার লেখক হিসাবে প্রথম বুকার জয়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ মে ২০২৩ ১৪:১১ পিএম

আপডেট : ২৪ মে ২০২৩ ১৪:১১ পিএম

‘টাইম শেল্টার’ উপন্যাস হাতে বুলগেরিয়ার লেখক জর্জি গোসপোদিনভ এবং অনুবাদক অ্যাঞ্জেলা রোডেল। ছবি : দ্য গার্ডিয়ান

‘টাইম শেল্টার’ উপন্যাস হাতে বুলগেরিয়ার লেখক জর্জি গোসপোদিনভ এবং অনুবাদক অ্যাঞ্জেলা রোডেল। ছবি : দ্য গার্ডিয়ান

বুলগেরিয়ার লেখক জর্জি গোসপোদিনভ এবং অনুবাদক অ্যাঞ্জেলা রোডেল ‘টাইম শেল্টার’ উপন্যাসের জন্য মঙ্গলবার (২৩ মে) আন্তর্জাতিক বুকার পুরস্কার লাভ করেছেন। 

বুলগেরিয়ান ভাষায় টাইম শেল্টার নামের ওই উপন্যাস প্রথম বুকার জয় করল বলে জানা গেছে।

মর্যাদাপূর্ণ পুরষ্কারটি সারাবিশ্বের কথাসাহিত্যের অবদানের স্বীকৃতি দেয়। 

বইটি ইংরেজিতে অনুবাদ করা হয়েছে। বইটির লেখক এবং অনুবাদক পুরস্কারের অর্থ মূল্য হিসাবে সমানভাবে ৫০ হাজার পাউন্ড করে পাবেন ।

পরীক্ষামূলক আলঝেইমারের চিকিৎসা প্রদান করে এমন একটি ক্লিনিককে কেন্দ্র করে উপন্যাসটি লেখা হয়েছে।

রোগীদের স্মৃতিকে জাগিয়ে তুলতে এবং বিগত কয়েক দশকের স্মৃতির জগতকে ক্ষুদ্রতম বিবরণে পুননির্মাণ করার প্রক্রিয়া নিয়ে উপন্যাসটির গল্প আবর্তিত হয়েছে।

ঔপন্যাসিক এবং কবি জর্জি গোসপোদিনভ ১৯৬৮ সালে জন্মগ্রহণ করেন।

গোসপোদিনভ হলেন সবচেয়ে আন্তর্জাতিকভাবে প্রশংসিত আধুনিক বুলগেরিয়ান লেখক। তার লেখা বই ২৫টি ভাষায় অনূদিত হয়েছে।

অন্যদিকে, অ্যাঞ্জেলা রোডেল যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের বাসিন্দা। 

তবে তিনি বুলগেরিয়াতে থাকেন এবং কাজ করেন। 

তার কবিতা এবং গদ্য অনুবাদ সাহিত্য পত্রিকা এবং সংকলনজুড়ে প্রকাশিত হয়েছে।

বুলগেরিয়ান সংস্কৃতিতে অবদানের জন্য তাকে ২০১৪ সালে বুলগেরিয়ান নাগরিকত্ব দেওয়া হয়েছে।

সূত্র : দ্য গার্ডিয়ান

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা