× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চীনের শেষ সম্রাটের ঘড়ি বিক্রি হলো ৬৭ কোটি টাকায়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ মে ২০২৩ ১২:২৮ পিএম

আপডেট : ২৪ মে ২০২৩ ১২:৩৪ পিএম

চীনের শেষ সম্রাট আইসিন-গিয়োরো পুয়ির হাতঘড়ি। ছবি : আলজাজিরা

চীনের শেষ সম্রাট আইসিন-গিয়োরো পুয়ির হাতঘড়ি। ছবি : আলজাজিরা

চীনের কিং রাজবংশের শেষ সম্রাটের একটি হাতঘড়ি নিলামে রেকর্ড দামে বিক্রি হয়েছে।

ঘড়িটি ৬৭ কোটি টাকার বেশি দামে বিক্রি হয়েছে বলে জানা গেছে।

হংকংয়ে মঙ্গলবার (২৩ মে) ওই ঘড়ির নিলাম অনুষ্ঠিত হয়।

এ ঘড়ির মালিক চীনের শেষ সম্রাট আইসিন-গিয়োরো পুয়ির জীবন নিয়ে নির্মিত সিনেমা ‘দ্য লাস্ট এম্পারয়ার’ ১৯৮৭ সালে অস্কার জয় করেছিল।

লন্ডনভিত্তিক নিলাম ঘর ফিলিপস জানিয়েছে, ঘড়িটি সুইজারল্যান্ডের বিখ্যাত ঘড়ি নির্মাতা কোম্পানি প্যাটেক ফিলিপের তৈরি।

নিলাম হাউস ফিলিপস জানিয়েছে, সোভিয়েত ইউনিয়ন কর্তৃক বন্দি হওয়ার সময় পুই তার রাশিয়ান দোভাষীকে এ ঘড়িটি উপহার দিয়েছিলেন।

ফিলিপসের ধারণা ছিল, ঘড়িটির দাম বড়জোড় ৩ মিলিয়ন মার্কিন ডলার উঠতে পারে।

নিলামকারী প্রতিষ্ঠান ফিলিপসের ঘড়ি বিভাগের এশিয়া অঞ্চলের প্রধান টমাস পেরাজি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘দামের ক্ষেত্রে এটি রেকর্ড করেছে। হাতঘড়ির ক্ষেত্রে এর দাম সর্বোচ্চ ছিল। প্যাটেক ফিলিপের তৈরি এই মডেলের (রেফারেন্স ৯৬) আর কোনো ঘড়ি এত দামে আগে কখনও বিক্রি হয়নি।’

সূত্র : আলজাজিরা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা