× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিজ খরচেও নিরাপত্তায় পুলিশ পাবেন না প্রিন্স হ্যারি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ মে ২০২৩ ২১:১৬ পিএম

আপডেট : ২৩ মে ২০২৩ ২১:২৫ পিএম

পরিবারের সঙ্গে প্রিন্স হ্যারি। ছবি : সংগৃহীত

পরিবারের সঙ্গে প্রিন্স হ্যারি। ছবি : সংগৃহীত

নিজের অর্থ খরচ করে পুলিশি সুরক্ষাসংক্রান্ত প্রিন্স হ্যারির একটি আবেদন আদালতে খারিজ হয়ে গেছে। একসময় রাজপরিবারের প্রভাবশালী সদস্য এখন অন্য সাধারণ ব্রিটিশ নাগরিকের মতোই সুরক্ষাসেবা পাবেন।

এর আগে যুক্তরাজ্যের রাজকীয় পরিবার থেকে বেরিয়ে আসার পর তার নিরাপত্তাব্যবস্থাও পরিবর্তিত হয়ে যায়। এরপর থেকেই তিনি আর রাজকীয় সুরক্ষা পাচ্ছিলেন না। তাই অর্থের বিনিময়ে পুলিশি নিরাপত্তা চেয়েছিলেন হ্যারি। আদালতে বিচারক বরাবর এমন নিরাপত্তা চেয়ে আবেদনও করেন।

কিন্তু বিচারক এ ধরনের শুনানির জন্য অগ্রসর না হওয়ার নির্দেশ দিয়েছেন। গত সপ্তাহে মাত্র এক দিনের শুনানিতে আদালত এ রায় দেয়। এর আগে যুক্তরাজ্যের হোম অফিসের আইনজীবীরাও ধনী ব্যক্তিদের পুলিশের কাছ থেকে নিরাপত্তা কিনে নেওয়ার মতো ধারণার বিরোধিতা করেছিলেন।

যদিও হ্যারির আইনজীবীরা যুক্তি দিয়েছিলেন, আইনে বিশেষ পুলিশি সেবাগুলোর জন্য অর্থপ্রদানের অনুমতি দেওয়ার বিধান রয়েছে এবং পুলিশের জন্য অর্থপ্রদান জনস্বার্থ বা মেট্রোপলিটন পুলিশ-সেবার প্রতি জনগণের যে আস্থা, তার সঙ্গে মোটেও অসঙ্গতিপূর্ণ নয়।

এর বিপরীতে হোম অফিসের আইনজীবীরা বলেছেন, কোনো এক বিশেষ ব্যক্তির দেহরক্ষী হিসেবে এবং ফুটবল ম্যাচের জন্য অতিরিক্ত পুলিশিংয়ে অর্থপ্রদান এক নয়।

মেট্রোপলিটন পুলিশের একজন ব্যারিস্টার বলেছেন, একজন ব্যক্তির কাছ থেকে অর্থ নিয়ে তার জন্য কর্মকর্তাদের বিপদে ফেলা অযৌক্তিক হবে।

আদালত এমন সময় এই রায় দিল, যার মাত্র কিছু দিন আগেই ডিউক ও ডাচেস অব সাক্সেস নিউইয়র্কে পাপ্পারাজিদের বিপর্যয়কর গাড়ি তাড়ার সম্মুখীন হয়েছিলেন।

 

 

সূত্র : বিবিসি 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা