× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পূর্ব তিমুরের সংসদ নির্বাচনে গুসমাওয়ের দল জয়ী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ মে ২০২৩ ১৬:১২ পিএম

দেশটির প্রথম প্রেসিডেন্ট জিয়ানা গুসমাও দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হতে পারেন। ছবি : আলজাজিরা

দেশটির প্রথম প্রেসিডেন্ট জিয়ানা গুসমাও দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হতে পারেন। ছবি : আলজাজিরা

পূর্ব তিমুরের স্বাধীনতার সংগ্রামের নায়ক জানানা গুসমাওয়ের দল সংসদ নির্বাচনে জয়লাভ করেছে।

তবে দলটি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভে ব্যর্থ হয়েছে। মঙ্গলবার আনুষ্ঠানিক ফলাফলে এ তথ্য জানা গেছে।

নির্বাচন কমিশনের তথ্য অনুসারে, বিরোধী ন্যাশনাল কংগেস ফর তিমোরিজ রিকনস্ট্রাকশন (সিএনআরটি) ৪১.৬ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছে। 

তার প্রধান প্রতিদ্বন্দ্বী এবং ক্ষমতাসীন জোট পেয়েছে ২৫.৭ শতাংশ ভোট।

যদি কোন দলই নিরঙ্কুশ বিজয় অর্জন করতে না পারে, তাহলে সংবিধান অনুযায়ী সবচেয়ে বেশি ভোট পাওয়া দল জোট গঠনের সুযোগ পাবে।

রবিবারের নির্বাচনের ফলাফল অনুযায়ী পূর্ব তিমুরের প্রথম প্রেসিডেন্ট ৭৬ বছর বয়সি গুসমাও জোট গঠন করতে পারলে তার ক্ষমতায় ফিরে আসার পথ মসৃণ হবে।

এশিয়ার নবীন দেশটির দীর্ঘদিনের অচলাবস্থার অবসান ঘটানোর আশায় ভোটাররা সংসদে ৬৫টি আসনের জন্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ‘সিএনআরটি’ ৩১টি আসনে জয় লাভ করেছে।

স্বাধীনতার দুই দশকেরও বেশি সময় পরে, পূর্ব তিমুর কভিড-১৯ মহামারি ও বিধ্বংসী প্রাকৃতিক বিপর্যয়ের পর এখনো দারিদ্র্যের সঙ্গে লড়াই করছে।  

২০২১ সালের ঘূর্ণিঝড়ে দেশটিতে কমপক্ষে ৪০ জন মারা যায়।

সাবেক পর্তুগিজ উপনিবেশটির বাজেট তেল রাজস্বের উপর অনেকটাই নির্ভরশীল। 

তবে বিদ্যমান জীবাশ্ম জ্বালানি প্রকল্পগুলো থেকে আয় শিগগির শেষ হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

রবিবারের নির্বাচনের পর পরবর্তী সরকার দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই ও অবকাঠামো উন্নয়নে মনোযোগ দেবে বলে অনেকেই আশা করছেন।

সূত্র : আলজাজিরা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা