× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতীয় কোম্পানির কাশির সিরাপ রপ্তানিতে ল্যাব পরীক্ষা বাধ্যতামূলক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ মে ২০২৩ ১৫:৩৪ পিএম

আপডেট : ২৪ মে ২০২৩ ১৩:২৪ পিএম

ভারতের কোনো কোম্পানিকে কাশির সিরাপ রপ্তানি করতে ১ জুন থেকে সরকারি ল্যাবের সার্টিফিকেট লাগবে। প্রতীকী ছবি

ভারতের কোনো কোম্পানিকে কাশির সিরাপ রপ্তানি করতে ১ জুন থেকে সরকারি ল্যাবের সার্টিফিকেট লাগবে। প্রতীকী ছবি

ভারতের কোনো ওষুধ কোম্পানির কাশির সিরাপ রপ্তানির জন্য সরকারি ল্যাবরেটরির সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়েছে। ১ জুন থেকে এটা কার্যকর হবে। 

ভারতের কেন্দ্রীয় সরকার সোমবার (২২ মে) এক বিজ্ঞপ্তিতে এই নতুন নিয়ম জারি করেছে। মঙ্গলবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ বিষয়ে একটি বিবৃতি দিয়েছে। 

আল-জাজিরা জানায়, ভারতের দুটি কোম্পানির কাশির সিরাপ পান করে গাম্বিয়ায় গত বছর ৭০ শিশুর মৃত্যু হয়। উজবেকিস্তানে মৃত্যু হয় ১৯ শিশুর। 

এসব ঘটনার পর ভারতের কাশির সিরাপ পরীক্ষা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তারা ভারতের মোট তিনটি ওষুধ প্রস্তুতকারী কোম্পানির কাশির সিরাপে বিষাক্ত উপাধান পায়। এটি ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধ খাতের জন্য একটি বড় ধাক্কা। ভারতের ওষুধ কোম্পানির বর্তমান আকার প্রায় ৪ হাজার ১০০ কোটি ডলার।

সূত্র : আল-জাজিরা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা