× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মমতার সঙ্গে সাক্ষাতের পর বড় পরিকল্পনা কেজরিওয়ালের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ মে ২০২৩ ১২:৫৬ পিএম

আপডেট : ২৩ মে ২০২৩ ১৩:০৭ পিএম

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ছবি : এনডিটিভি

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ছবি : এনডিটিভি

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মঙ্গলবার (২৩ মে) বিকালে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সাক্ষাৎ করার কথা রয়েছে। 

এর আগে তিনি রবিবার দেখা করেন বিহারের মুখ্যমন্ত্রীর সঙ্গে। দিল্লির পরিষেবা বিল নিয়ে রাজ্যসভায় ভোটাভুটির আগে কেজরিওয়ালের এই সাক্ষাৎ বেশ গুরুত্বপূর্ণ বলে ভাবা হচ্ছে। 

এ ব্যাপারে গত রবিবার দিল্লির মুখ্যমন্ত্রী বলেছিলেন, মঙ্গলবার তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন। 

ওই সময় তিনি বলেছিলেন, প্রতিটি রাজ্যে গিয়ে তিনি কেন্দ্রের বিলকে রাজ্যসভায় হারাতে সমর্থন চাইবেন। 

দিল্লির মুখ্যমন্ত্রী আরও বলেন, বিলটি রাজ্যসভায় পরাজিত হলে অন্তত এই বার্তা যাবে যে, বিজেপি ২০২৪ সালের লোকসভা নির্বাচনে পরাজিত হবে। 

রাজ্যসভায় ওই ভোটাভুটিকে ‘২০২৪ সালের লোকসভা নির্বাচনের সেমিফাইনাল’ বলেও মন্তব্য করেন তিনি। 

পাটনায় বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে দেখা করার পর জেডিইউয়ের পক্ষ থেকে কেজরিওয়ালকে সমর্থনেরর কথা জানানো হয়েছে। 

বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে বিরোধী ঐক্যের আহ্বান জানিয়েছে জেডিইউ। 

নীতীশ কুমার বলেছেন, ‘কেন্দ্রের বর্তমান পদক্ষেপগুলো অদ্ভূত ও আশ্চর্যজনক। কীভাবে নির্বাচিত সরকারের ক্ষমতা কেড়ে নিতে হয়, তা দিল্লির পরিষেবা বিলেই পরিষ্কার।’ 

নীতীশ কুমার আরও বলেছেন, ‘কেজরিওয়াল দিল্লিতে ভালো কাজ করছেন, কিন্তু তার সরকারকে ভালো কাজে বাধা দেওয়া হচ্ছে।’ 

আম আদমি পার্টি সূত্রের খবর মঙ্গলবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার পর বুধবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল মুম্বাইয়ে মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী তথা শিবসেনা ইউবিটির নেতা উদ্ধব ঠাকরে এবং এনসিপি সুপ্রিমো শারদ পাওয়ারের সঙ্গেও দেখা করবেন। 

সুপ্রিম কোর্ট দিল্লির সরকারকে আইএএস ও আইপিএসদের পদলি নিয়ে অধিকার দেওয়ার পরে কেন্দ্রের পক্ষ থেকে তা নিজেদের হাতে রাখতে অধ্যাদেশ জারি করা হয়। 

রাজ্যসভায় এই অধ্যাদেশকে পরাস্ত করতেই কেজরিওয়াল বিভিন্ন রাজ্য সফর করে কংগ্রেসি ও বিজেপি ছাড়া বাকি দলগুলোর কাছে আবেদন করছেন।

সূত্র : এনডিটিভি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা