× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত ৭

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ মে ২০২৩ ১০:১৬ এএম

আপডেট : ২৩ মে ২০২৩ ১১:০৩ এএম

উদ্ধারকাজ চলছে। মহারাষ্ট্রের বুলধানা জেলার নাগপুর-পুনে মহাসড়কে। ২৩ মে। ছবি : সংগৃহীত

উদ্ধারকাজ চলছে। মহারাষ্ট্রের বুলধানা জেলার নাগপুর-পুনে মহাসড়কে। ২৩ মে। ছবি : সংগৃহীত

ভারতে সড়ক দুর্ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৩ জন। মঙ্গলবার (২৩ মে) সকালে দেশটির মহারাষ্ট্র রাজ্যের বুলধানা জেলার নাগপুর-পুনে মহাসড়কে ট্রাক ও বাসের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ ও হতাহতদের পরিচয় জানা যায়নি। আহতদের পাশের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এনডিটিভির এক ব্রেকিং নিউজে এসব তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, যাত্রীবাহী বাসটি পুনে থেকে বুলধানার মেহেকার শহরে যাচ্ছিল। তখন উল্টো দিক থেকে দ্রুতবেগে আসা একটি ট্রাক বাসটিকে ধাক্কা দেয়।

ভিডিও ফুটেজে দেখা যায়, যাত্রীবাহী বাসটি দুমড়ে-মুচড়ে গেছে। এর অর্থ হলো বাস ও ট্রাক দুটিই স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত গতিতে চলছিল। ট্রাকটি প্রাথমিকভাবে একটি লজিস্টিকস কোম্পানির বলে জানা গেছে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাশের সরকারি হাসপাতালে নিয়ে যান। তাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

সূত্র : এনডিটিভি
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা