× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হোয়াইট হাউস এলাকায় দুর্ঘটনা, ট্রাকচালক গ্রেপ্তার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ মে ২০২৩ ১০:০০ এএম

আপডেট : ২৩ মে ২০২৩ ১২:১০ পিএম

হোয়াইট হাউস। ছবি : সংগৃহীত

হোয়াইট হাউস। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন ও কার্যালয় হোয়াইট হাউস এলাকায় সোমবার (২২ মে) রাতে একটি ছোট ট্রাক নিরাপত্তা বেষ্টনীর সঙ্গে ধাক্কা খায়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ওই ট্রাকচালককে গ্রেপ্তার করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের প্রধান যোগাযোগ কর্মকর্তা অ্যান্থনি গুগলিয়েলমি এক টুইটবার্তায় লেখেন, সিক্রেট সার্ভিস বা হোয়াইট হাউসের কোনো কর্মকতা বা কর্মচারী হতাহত হননি। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

রয়টার্স জানায়, এ দুর্ঘটনার পর পাশের হে অ্যাডামস হোটেল খালি করা হয়েছে। হোয়াইট হাউসমুখী কিছু সড়ক ও ফুটপাথ বন্ধ করে দেওয়া হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত ট্রাকচালকের পরিচয় প্রকাশ করা হয়নি।

হোয়াইট হাউস এলাকায় এ রকম দুর্ঘটনা বেশ দুর্লভ। এলাকাটির নিরাপত্তা নিশ্চিত করার জন্য কয়েক ধরনের বাহিনী নিরবচ্ছিন্নভাবে কাজ করে।

সূত্র :  রয়টার্স

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা