× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নতুন বাগদান সারলেন অ্যামাজনপ্রধান জেফ বেজোস

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ মে ২০২৩ ০৯:২৬ এএম

আপডেট : ২৩ মে ২০২৩ ১১:৫০ এএম

জেফ বেজোস (বাঁয়ে) ও লরেন সানতেজ। ছবি : সংগৃহীত

জেফ বেজোস (বাঁয়ে) ও লরেন সানতেজ। ছবি : সংগৃহীত

বিশ্বের অন্যতম শীর্ষ ধনী জেফ বেজোস দীর্ঘদিনের বান্ধবী লরেন সানতেজের সঙ্গে বাগদান সেরেছেন। সোমবার (২২ মে) বিনোদন বিষয়ক সংবাদমাধ্যম পেজ সিক্সের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

কান চলচ্চিত্র উৎসবে অংশ নিতে বর্তমানে ফ্রান্সে রয়েছেন এ যুগল। সেখানে বিশ্বের বড় বড় তারকার সঙ্গে আনন্দঘন সময় কাটাচ্ছেন তারা।

কয়েক দিন ধরেই গুঞ্জন চলছে, বেজোস ও লরেন খুব দ্রুতই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। বিশেষত লরেনের হাতে হৃদয় আকৃতির একটি আংটি দেখতে পাওয়ার পরই এ গুঞ্জন আরও বেড়ে যায়।

সাবেক সম্প্রচারমাধ্যম সাংবাদিক লরেনের সঙ্গে ২০১৮ সাল থেকে প্রেম করছেন জেফ বেজোস। তবে ২০১৯ সালে বেজোসের স্ত্রী ম্যাকেঞ্জি স্কটের সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার আগ পর্যন্ত এ সম্পর্কের বিষয়টি দুজনই আড়ালে রেখেছিলেন।

ম্যাকেঞ্জির সঙ্গে দীর্ঘ ২৫ বছর সংসার করেছেন বেজোস। কিন্তু পারিবারিক কারণে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে। ম্যাকেঞ্জি-বেজোস দম্পতির ঘরে চার সন্তান রয়েছে।

সংবাদমাধ্যম পেজ সিক্সের বরাতে এনডিটিভি জানায়, বেজোসের সঙ্গে ডিভোর্সের চুক্তি অনুযায়ী ম্যাকেঞ্জি ৩৮ বিলিয়ন ডলার পেয়েছিলেন। এর অর্ধেক অবশ্য দাতব্য সংস্থায় দিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ম্যাকেঞ্জি।

এদিকে বিশ্বের অন্যতম শীর্ষ ধনী জেফ বেজোসের নতুন বাগদত্তা লরেনের এর আগে দুবার বিয়ে হয়েছিল। দ্বিতীয় স্বামী প্যাট্রিক হোয়াইটসেলের সঙ্গে দুই সন্তান রয়েছে তার। অন্যদিকে সাবেক আমেরিকান ফুটবল খেলোয়াড় টনি গঞ্জালেজের সঙ্গে তার ২২ বছর বয়সি একটি ছেলে রয়েছে।

সূত্র : এনডিটিভি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা