× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অ্যাবের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার প্রতিবাদে নিজ শরীরে অগ্নিসংযোগ

প্রবা ডেস্ক

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২২ ১১:২৬ এএম

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২২ ১১:৫৯ এএম

শিনজো অ্যাবের জন্য রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়াকে কেন্দ্র করে বিক্ষোভ বেড়েই চলেছে।

শিনজো অ্যাবের জন্য রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়াকে কেন্দ্র করে বিক্ষোভ বেড়েই চলেছে।

গত জুলাইয়ে নিহত জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার প্রতিবাদে এক জাপানি ব্যক্তি নিজ শরীরে অগ্নিসংযোগ করেছে বলে জানা গেছে।

২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ওই অন্ত্যেষ্টিক্রিয়ায় শতাধিক বিশিষ্ট বিদেশি ব্যক্তি উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

বিবিসি জানিয়েছে, প্রত্যক্ষদর্শীরা বুধবার টোকিওতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে এক ব্যক্তিকে আগুনে পুড়তে দেখে পুলিশকে খবর দেন।

কর্মকর্তারা আগুন নিভিয়ে আহত ব্যক্তিটিকে হাসপাতালে নিয়ে যান বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

তবে তার শরীর কতটা পুড়েছে তা জানা যায়নি। জাপানের গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, ওই ব্যক্তির আনুমানিক বয়স ৭০-এর কাছাকাছি।

তবে, বিক্ষোভের বিষয়ে সরকার এখনও কোনো মন্তব্য করেনি। কিন্তু সাম্প্রতিক মাসগুলোতে রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার বিপরীতে জনসাধারণের ক্ষোভ তীব্র হয়েছে।

অ্যাবে ৮ জুলাই ৬৭ বছর বয়সে রাজনৈতিক দলের জন্য একটি প্রচার সমাবেশে গুলিবিদ্ধ হয়ে মারা যান।

জাপানের সবচেয়ে দীর্ঘমেয়াদি প্রধানমন্ত্রীর হত্যাকাণ্ডে আন্তর্জাতিকভাবে নিন্দা জানানো হয়েছিল। 

কিন্তু, সমস্যা হলো রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া জাপানে প্রতিষ্ঠিত প্রথা নয়। 

বিক্ষোভকারীরা বলছেন, ওই রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় প্রায় ১.৬৫ বিলিয়ন ইয়েন ব্যয় হবে বলে অনুমান করা হচ্ছে। সরকারি তহবিলের এই ব্যবহারে অসন্তুষ্ট তারা।

দেশটির প্রধান বিরোধী দলগুলোর মধ্যে একটি এবং সাংবিধানিক গণতান্ত্রিক দলও বলেছে, দলগুলোর আইনপ্রণেতারা আগামী সপ্তাহের ওই অনুষ্ঠানে অংশ নেবেন না।

পুলিশ এখনও কিছু নিশ্চিত করতে না পারলেও স্থানীয় মিডিয়া জানিয়েছে, নিজ শরীরে অগ্নিসংযোগ করা লোকটি আগুন দেওয়ার আগে নিকটবর্তী একজন অফিসারের কাছে তার শেষকৃত্যের বিরোধিতার কথা জানিয়েছিল।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তার চারপাশে একই বার্তার হাতে লেখা নোটও পাওয়া গেছে।

রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার সমালোচনাও বেড়েছে কারণ, জাপানের পার্লামেন্টে আরও রাজনীতিবিদদের একটি বিতর্কিত গির্জার সঙ্গে যুক্ত থাকার প্রমাণ পাওয়া গেছে।

অ্যাবেকে হত্যার অভিযোগে অভিযুক্ত ব্যক্তি বলেছেন, তিনি ইউনিফিকেশন চার্চের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের জন্য প্রাক্তন প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে গুলি করেছিলেন।

প্রবা/জিজি/ এসআর

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা