× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গায়ানায় অগ্নিকাণ্ডে অন্তত ২০ জনের মুত্যু

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ মে ২০২৩ ১৭:৪৮ পিএম

আপডেট : ২২ মে ২০২৩ ১৭:৪৮ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

গায়ানায় একটি স্কুলের ছাত্রাবাসে অগ্নিকাণ্ডের ঘটনায় রবিবার (২১ মে) কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়েছে। 

দেশটির সরকার এক বিবৃতিতে বলেছে, দেশটির প্রেসিডেন্ট এই দুর্ঘটনাকে ‘বড় বিপর্যয়’ বলে অভিহিত করেছেন।

দক্ষিণ আমেরিকার দেশটির প্রেসিডেন্ট ইরফান আলী রবিবার (২১ মে) রাতে বলেছেন, ‘এটি একটি বড় বিপর্যয়। এটি ভয়াবহ, এটি বেদনাদায়ক।’

সরকারি বিবৃতিতে বলা হয়েছে, কেন্দ্রীয় গায়ানার মাহদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ২০ হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছে।

আলী বলেছেন, তিনি রাজধানী জর্জটাউনের দুটি বড় হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন, প্রতিটি শিশু সুচিকিৎসা পাওয়ার সর্বোত্তম সুযোগ পায়।’

জর্জটাউনের প্রায় ২০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত মাহদিয়াতে ব্যক্তিগত এবং সামরিক বিমান পাঠানো হয়েছে। 

কারণ অঞ্চলটি ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে, আগুনের কারণ অনুসন্ধানের আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় সাংসদ নাতাশা সিং-লুইস।

তিনি বলেন, ‘আমাদের বুঝতে হবে কিভাবে এই সবচেয়ে ভয়ঙ্কর এবং মারাত্মক ঘটনাটি ঘটেছে এবং এই ধরনের ট্র্যাজেডি যাতে আবার না ঘটে তার জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা গ্রহণ করা উচিত।’

গায়ানা, ৮ লাখ জনসংখ্যার একটি ছোট ইংরেজি-ভাষী দেশ। 

একটি সাবেক ডাচ এবং ব্রিটিশ উপনিবেশ, যেখানে বিশ্বের বৃহত্তম মাথাপিছু তেলের মজুদ রয়েছে।

সূত্র : এনডিটিভি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা