× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আগুনে পুড়ল ফিলিপাইনের ঐতিহাসিক পোস্ট অফিস

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ মে ২০২৩ ১৬:০৪ পিএম

আপডেট : ২২ মে ২০২৩ ১৬:০৪ পিএম

অগ্নিকাণ্ডের পর নিও-ক্লাসিক্যাল ম্যানিলা সেন্ট্রাল পোস্ট অফিস। ছবি : ডয়চে ভেলে

অগ্নিকাণ্ডের পর নিও-ক্লাসিক্যাল ম্যানিলা সেন্ট্রাল পোস্ট অফিস। ছবি : ডয়চে ভেলে

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় একটি ঐতিহাসিক পোস্ট অফিস ভয়াবহ আগুনে ধ্বংস হয়ে গেছে। 

দেশটির কর্মকর্তারা সোমবার (২২ মে) এ খবর নিশ্চিত করেছেন।

ফায়ার প্রোটেকশন ব্যুরো জানায়, রবিবার গভীর রাতে আগুন লাগার পর ৮০টিরও বেশি ফায়ার সার্ভিসের গাড়ি কয়েক দশকের পুরনো ঐতিহাসিক পোস্ট অফিসের আগুন নেভাতে পাঠানো হয়। 

অগ্নিকাণ্ডের সময় নিও-ক্লাসিক্যাল ম্যানিলা সেন্ট্রাল পোস্ট অফিসের আগুনের শিখা ও ঘন কালো ধোঁয়া আকাশে কয়েকশ’ মিটার পর্যন্ত ছড়িয়ে পড়ে বলে জানা গেছে।

আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীদের সাত ঘণ্টার বেশি সময় লাগে। 

পোস্টমাস্টার জেনারেল লুইস কার্লোস ডিজেডবিবি রেডিওকে বলেন, ‘বেসমেন্ট থেকে পঞ্চম তলা পর্যন্ত পুরো ভবনটি পুড়ে গেছে।’ 

তিনি জানান, আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

আগুন নিয়ন্ত্রণ আনতে রাজধানীজুড়ে দমকল কর্মীদের মোতায়েন করা হয়। 

অগুন নেভানোর সময় একজন স্বেচ্ছাসেবক দমকলকর্মী সামান্য আহত হয়েছেন।

পোস্ট অফিসের ওয়েবসাইটের তথ্য অনুসারে, মূলত ১৯২৬ সালে এই পোস্ট অফিসটি নির্মিত হয়েছিল। পোস্ট অফিসটিকে এক সময় ম্যানিলার ‘সবচেয়ে বড় ভবন’ হিসেবে বিবেচনা করা হতো।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে এটি ধ্বংস হয়ে যায়। তবে, মার্কিন বাহিনী জাপানি দখলদার বাহিনীর কাছ থেকে রাজধানী পুনরুদ্ধার করার পর ১৯৪৬ সালে এটি পুননির্র্মিত হয়।

ফিলিপাইন জাতীয় যাদুঘর ২০১৮ সালে ভবনটিকে একটি ‘গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক সম্পদ’ হিসেবে ঘোষণা করে।

কার্লোস বলেন, ‘চিঠি, পার্সেল এবং ডাক সংস্থার সব স্ট্যাম্প  ভবনে সংগৃহীত ছিল এবং ধ্বংস হয়ে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র : ডয়চে ভেলে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা