× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মোদিকে নিয়ে ডকুমেন্টারি

বিবিসিকে তলব করল দিল্লি হাইকোর্ট

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ মে ২০২৩ ১৫:২৪ পিএম

আপডেট : ২২ মে ২০২৩ ১৫:২৫ পিএম

২০০২ সালের গুজরাট দাঙ্গায় রাজ্যটির তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির সম্পৃক্ততা ছিল বলে দাবি করা হয়েছে বিবিসির সাম্প্রতিক এক ডকুমেন্টারিতে। ছবি: সংগৃহীত

২০০২ সালের গুজরাট দাঙ্গায় রাজ্যটির তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির সম্পৃক্ততা ছিল বলে দাবি করা হয়েছে বিবিসির সাম্প্রতিক এক ডকুমেন্টারিতে। ছবি: সংগৃহীত

দিল্লি হাইকোর্ট সোমবার ব্রিটিশ সম্প্রচারমাধ্যম বিবিসিকে তলব করেছে। একটি ডকুমেন্টারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ভারতকে অপমান করা হয়েছে, এমন এক মানহানি মামলায় সম্প্রচার মাধ্যমটিকে তলব করা হল। শেষ খবর পাওয়া পর্যন্ত শুনানিতে কী বলা হয়েছে, তা জানা যায়নি। 

চলতি বছরের শুরুতে ‘ইন্ডিয়া: দ্য মোদি কোয়েশ্চন’ নামের দুই পর্বের একটি ডকুমেন্টারি সম্প্রচার করে বিবিসি। এতে ২০০২ সালের গুজরাট দাঙ্গায় মোদির সম্পৃক্ততার নানা দিকে আলো ফেলা হয়েছে। দেখানো হয়েছে দাঙ্গায় মোদির ভূমিকা। 

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রচার করার সঙ্গে নরেন্দ্র মোদি সরকার ডকুমেন্টারিটার চরম সমালোচনা করে। এতে মোদির পাশাপাশি ভারতের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ আনা হয়। ভারতের ডকুমেন্টারিটার সম্প্রচার, সামাজিক যোগাযোগ মাধ্যমে তার লিঙ্ক শেয়ার ইত্যাদি নিষিদ্ধ করা হয়। 

এ অবস্থায় কর ফাঁকি দেওয়ার অভিযোগে গত ফেব্রুয়ারিতে বিবিসির দিল্লি ও মুম্বাই কার্যালয়ে অভিযান চালায় ভারতের দুর্নীতি তদন্ত সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা। 

জানা গেছে, গুজরাটের দাতব্য একটি এনজিওর করা মামলায় সোমবার (২২ মে) বিবিসিকে তলব করা হয়েছে। গুজরাট ভিত্তিক ওই এনজিওটার নাম রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। 

২০০২ সালের গুজরাট দাঙ্গা চলাকালে মোদি রাজ্যটির মুখ্যমন্ত্রী ছিলেন। দাঙ্গায় প্রায় এক হাজার মানুষ নিহত হয়। নিহতদের অধিকাংশ মুসলমান। কিন্তু বেসরকারি প্রতিবেদনে প্রকৃত নিহতের সংখ্যা অনেক বেশি বলে উল্লেখ করা হয়েছে।  

গুজরাট দাঙ্গায় নিজের সম্পৃক্ততার কথা বারবার অস্বীকার করেছেন নরেন্দ্র মোদি। অন্যদিকে ভারতের সুপ্রিম কোর্টও দাঙ্গায় মোদির সম্পৃক্ততা পাননি। দাঙ্গায় মোদির সম্পৃক্ততা নতুন করে তদন্ত করার এক আবেদন গত বছর বাতিল করে দেন দেশটির সুপ্রিম কোর্ট। 

সূত্র: রয়টার্স


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা