× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ওবামাসহ যুক্তরাষ্ট্রের ৫০০ ব্যক্তিকে নিষেধাজ্ঞা দিল রাশিয়া

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ মে ২০২৩ ১৭:২০ পিএম

আপডেট : ২১ মে ২০২৩ ১৭:২১ পিএম

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাসহ দেশটির ৫০০ ব্যক্তিকে নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া। শুক্রবার (১৯ মে) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ নিষেধাজ্ঞা ঘোষণা করে। 

শুক্রবার মস্কোর নিষেধাজ্ঞা ঘোষণার আগে রাশিয়া ও রাশিয়ার সঙ্গে লেনদেন করে এমন ২০টির বেশি দেশের ৩০০ কোম্পানি ও ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা ঘোষণা করে যুক্তরাষ্ট্র। ইউক্রেন হামলায় রাশিয়াকে বিভিন্নভাবে সহায়তা করার অভিযোগে এই নিষেধাজ্ঞা ঘোষণা করে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ। 

ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানায়, রাশিয়ার নিষেধাজ্ঞার তালিকায় বারাক ওবামার পাশাপাশি দেশটির জনপ্রিয় টিভি উপস্থাপক স্টিফেন কোলবার্ট, জিমি কিমেল এবং শেথ মেয়ার্স রয়েছেন। আরও রয়েছেন সিএনএনের উপস্থাপক ইরিন বুরনেট, উপস্থাপক র‍্যাচেল ম্যাডো। তালিকায় যুক্তরাষ্ট্রের কয়েকজন সিনেটর, কংগ্রেসম্যান ও বিশিষ্ট ব্যক্তিদের যুক্ত করেছে মস্কো।

রুশ পররাষ্ট্র বিভাগের বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের রুশ বিরোধী নিষেধাজ্ঞার প্রতিক্রিয়া হিসেবে দেশটির নির্বাহী ক্ষমতার অনেক বিশিষ্ট ব্যক্তির রাশিয়ায় প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, রাশিয়ার বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে জো বাইডেন প্রশাসন। এর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের ৫০০ নাগরিকের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

সূত্র: গার্ডিয়ান

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা