× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইসিসিতে অভিযোগ দিল সাংবাদিক শিরিনের পরিবার

প্রবা ডেস্ক

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২২ ১৮:১০ পিএম

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২২ ১৯:১০ পিএম

ফিলিস্তিনি নিরাপত্তা কর্মকর্তারা সাংবাদিক শিরিন আবু আকলেহের চিত্রিত ব্যানার পাহারা দিচ্ছেন। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনি নিরাপত্তা কর্মকর্তারা সাংবাদিক শিরিন আবু আকলেহের চিত্রিত ব্যানার পাহারা দিচ্ছেন। ছবি : সংগৃহীত

ইসরায়েলি বাহিনীর হাতে আলজাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহের নিহতের ঘটনা তদন্তের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে তার পরিবার।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, শিরিন হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে এমন পদক্ষেপ নিয়েছে তার পরিবার।

সাংবাদিক আবু আকলেহ আলজাজিরার সাংবাদিক ছিলেন। ‘ফিলিস্তিনের কণ্ঠস্বর’ হিসেবে পরিচিত আকলেহ ২৫ বছর ধরে এ সংবাদমাধ্যমের হয়ে কাজ করে আসছিলেন।

১১ মে অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিনে সেনা অভিযানের সংবাদ সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হন শিরিন। এ সময় তার সঙ্গে আলজাজিরার ক্যামেরাম্যান আলী আল-সামুদিও ছিলেন। তাকেও গুলি করা হয়। তবে অল্পের জন্য তিনি বেঁচে যান।

শিরিনকে গুলি করার ঘটনাকে ইসরায়েলের পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করে আসছে তার পরিবার ও আন্তর্জাতিক বিভিন্ন সংগঠন। তবে এসব দাবি বরাবরই অস্বীকার করে একে অনিচ্ছাকৃত ভুল বলে জানিয়েছে দখলদার দেশটি।

মঙ্গলবার হেগে আন্তর্জাতিক অপরাধ আদালতের সামনে বক্তৃতায় শিরিনের ভাই অ্যান্টন আবু আকলেহ বলেন, শিরিনের হত্যার জবাবদিহিতা নিশ্চিত করতে যা করা দরকার, তার সবই করব। আমরা যেমন বলেছি এবং অন্যান্য প্রতিবেদনেও যা বলা হয়েছে তা আবারও বলছি, শিরিন ও তার সহকর্মীদের দিকে তাক করে ১৬টিরও বেশি গুলি চালানো হয়েছিল। এমনকি গুলিবিদ্ধ হওয়ার পর যে ব্যক্তি তাকে নিরাপদে টেনে নেওয়ার চেষ্টা করছিলেন, তাকেও লক্ষ্য করে তারা গুলি চালায়।

শিরিনকে গুলি করার সময় তার পোশাকে সে যে একজন প্রেসের সদস্য তা স্পষ্টভাবেই লেখা ছিল। এক্ষেত্রে প্রেসের সদস্যের দিকে তাক করে গুলি চালানোর মানে তাকে পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা করা।

আলজাজিরার সাংবাদিক স্টেপ ভাসেন জানান, আইসিসির ২০২১ সালের সিদ্ধান্ত অনুযায়ী দখলকৃত ফিলিস্তিনি অঞ্চলে সংঘটিত সহিংসতা এবং যুদ্ধাপরাধের বিচারের এখতিয়ার রয়েছে।

এ কারণেই শিরিন আবু আকলেহের মামলাসহ ফিলিস্তিনে সংঘটিত সহিংসতার বিরুদ্ধে বিচারের এখনও কিছু আশা রয়েছে বলে জানান তিনি।

প্রবা/এনএস/এইচকে/এমআই

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা