× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ওয়াগনারের নিয়ন্ত্রণে বাখমুত, পুতিনের অভিনন্দন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ মে ২০২৩ ১০:৩৯ এএম

আপডেট : ২১ মে ২০২৩ ১১:০২ এএম

নিজ সেনাদের সঙ্গে ওয়াগনারপ্রধান ইয়েভজেনি প্রিগোজিন। ছবি : সংগৃহীত

নিজ সেনাদের সঙ্গে ওয়াগনারপ্রধান ইয়েভজেনি প্রিগোজিন। ছবি : সংগৃহীত

পূর্ব ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর বাখমুতে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে রাশিয়ার ভাড়াটে যোদ্ধাদের গ্রুপ ওয়াগনার। শনিবার (২০ মে) বাখমুতের কোনো এক স্থান থেকে সারিবদ্ধ সেনাদের সঙ্গে নিয়ে এক ভিডিওবার্তায় এমনটাই দাবি করেছেন গ্রুপটির প্রধান ইয়েভজেনি প্রিগোজিন।

ভিডিওতে এ সময় ওয়াগনার সেনারা তাদের বাহিনীর পতাকা ও রাশিয়ার পতাকা ধরে ছিলেন। প্রিগোজিন জানান, স্থানীয় সময় দুপুর ১২টায় তারা বাখমুতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। যুদ্ধক্ষেত্রে এমন সফলতা নিয়ে আসায় ওয়াগনার ও রুশ সেনাদের ধন্যবাদ জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ওয়াগনারপ্রধান জানিয়েছেন, তাদের কাজ শেষ। ২৫ মে থেকে বিশ্রাম ও পুনরায় প্রশিক্ষণের জন্য তাদের বাহিনী প্রত্যাহার করা হবে এবং নিয়মিত রুশ সেনাবাহিনীর হাতে শহরের নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়া হবে।

তবে কিয়েভ তাৎক্ষণিকভাবে বাখমুত হাতছাড়া হওয়ার বিষয়টি অস্বীকার করেছে। ইউক্রেনের সহকারী প্রতিরক্ষামন্ত্রী গাআন্না মালিয়ার টেলিগ্রামে দেওয়া এক বার্তায় দাবি করেছেন, সেখানে এখনও যুদ্ধ চলছে। তবে পরিস্থিতি সংকটজনক। ইউক্রেনের সামরিক মুখপাত্র সের্জি চেরেভাতি রয়টার্সকে বলেছেন, আমাদের ইউনিট বাখমুতে যুদ্ধ করছে। প্রিগোজিন এর আগেও এমন দাবি করেছেন।

যুদ্ধের কৌশলগত কারণে ইউক্রেন ও রাশিয়া উভয়ের কাছেই গুরুত্বপূর্ণ দোনবাস অঞ্চলের এই বাখমুত শহরটি। একসময় সেখানে ৭ লাখ মানুষের বাস ছিল। ইউক্রেনীয় কর্তৃপক্ষ এর আগে বলেছিল, শহরটি রুশ সেনারা হামলা চালিয়ে ধ্বংস করে দিয়েছে।

সূত্র : আলজাজিরা/রাশিয়া টুডে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা