× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টিকটক,পাবজি নিষিদ্ধ করছে তালেবান

প্রবা ডেস্ক

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২২ ১৭:০১ পিএম

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২২ ১৭:৩২ পিএম

তালেবান যোদ্ধারা। ছবি : সংগৃহীত

তালেবান যোদ্ধারা। ছবি : সংগৃহীত

আফগানিস্তানে জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক ও গেমিং অ্যাপ পাবজি নিষিদ্ধ করতে যাচ্ছে তালেবান।

তালেবান নেতৃত্বাধীন টেলিযোগাযোগ বিভাগের বরাতে জিও টিভি জানিয়েছে, আগামী তিন মাসের মধ্যে এ দুটি অ্যাপ নিষিদ্ধ করা হবে।

গত বছর আগস্টে তালেবানরা দেশটির ক্ষমতা দখলের পর থেকে সংগীত, সিনেমা ও সিরিয়াল নিষিদ্ধ ঘোষণা করে। এরপর থেকে বিনোদনের উৎস হিসেবে আফগানদের কাছে অ্যাপগুলো বেশ জনপ্রিয় হয়ে ওঠে।

দেশটির সংবাদমাধ্যম খামার বরাতে জিও টিভি বলছে, নিরাপত্তা বিভাগের প্রতিনিধি ও শরিয়াহ আইন প্রয়োগকারী প্রশাসনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর এ নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়।

‘অনৈতিক বিষয়বস্তু’ প্রদর্শনের অভিযোগে ২ কোটি ৩০ লাখের বেশি ওয়েবসাইট বন্ধ করার পর এ ষোষণা আসে।

প্রতিবেদনে আরও বলা হয়--তালেবান কর্তৃপক্ষ টেলিযোগাযোগ ও ইন্টারনেট পরিষেবা সরবরাহকারীদের নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশিকা অনুসরণ করার নির্দেশ দেয়।

গত বছর ১৫ আগস্ট তালেবানরা কাবুল দখলের পর দেশটির নারীদের অধিকার, গণমাধ্যমের স্বাধীনতা এবং সরকারি কর্মকর্তাদের জন্য সাধারণ ক্ষমার পরিধিও সীমিত করে দিয়েছে।


প্রবা/এনএস/টিকে/ এমআই

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা