× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চীনকে সতর্ক করল জি-৭ নেতারা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ মে ২০২৩ ১৫:৪৩ পিএম

আপডেট : ২০ মে ২০২৩ ১৭:৪১ পিএম

জি-৭ সম্মেলনের টেবিলে উন্নত দেশের নেতারা। ছবি : এএফপি

জি-৭ সম্মেলনের টেবিলে উন্নত দেশের নেতারা। ছবি : এএফপি

জি-৭ নেতারা শনিবার (২০ মে) এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ‘সামরিকীকরণ কার্যক্রম’ সম্পর্কে চীনকে সতর্ক করেছেন। 

তবে জি-৭ নেতারা বলেছেন, ব্লকটি বেইজিংয়ের সঙ্গে ‘গঠনমূলক ও স্থিতিশীল সম্পর্ক’ চায়।

হিরোশিমায় শীর্ষ সম্মেলনে চূড়ান্ত ঘোষণায় দেশগুলো চীনের অর্থনৈতিক ও সামরিক কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করে।

জি-৭ নেতারা বলেছেন, তারা সহযোগিতার দ্বার উন্মুক্ত রাখতে এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটির সঙ্গে পশ্চিমা শক্তি ও জাপানের মধ্যে উত্তেজনা সৃষ্টি এড়াতে চান।

উন্নত দেশের নেতারা সম্মিলিতভাবে এক বিবৃতিতে জানিয়েছেন, ‘আমরা চীনের সঙ্গে গঠনমূলক এবং স্থিতিশীল সম্পর্ক গড়ে তুলতে প্রস্তুত। আমাদের নীতি পন্থাগুলো চীনের ক্ষতি করার জন্য করা হয়নি এবং আমরা চীনের অর্থনৈতিক অগ্রগতি ও উন্নয়নকে বাধাগ্রস্ত করার চেষ্টা করি না।’

দক্ষিণ চীন সাগরে চীনের ‘সামরিকীকরণ’-এর বিরুদ্ধে সতর্ক করে জি-৭ নেতারা পুনরাবৃত্তি করেছেন যে, তাইওয়ান প্রণালীতে শান্তি ও স্থিতিশীলতা বৈশ্বিক নিরাপত্তার জন্য অপরিহার্য।

জি-৭ চীনকে সামরিক আগ্রাসন বন্ধ করতে এবং অবিলম্বে সম্পূর্ণরূপে, নিঃশর্তভাবে ইউক্রেন থেকে সেনা প্রত্যাহার করতে রাশিয়ার ওপর তার প্রভাব ব্যবহারের আহ্বান জানিয়েছে।

সূত্র : এনডিটিভি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা