× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হিরোশিমায় পৌঁছেছেন জেলেনস্কি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ মে ২০২৩ ১৩:৪৯ পিএম

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি : সংগৃহীত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি : সংগৃহীত

জি-৭ শীর্ষ সম্মেলনে যোগ দিতে শনিবার (২০ মে) জাপানের হিরোশিমায় পৌঁছেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 

তিনি বলেছেন, এই কূটনৈতিক বৈঠকের ফলে ‘শান্তি আরও কাছাকাছি হবে।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জেলেনস্কি বলেন.  ‘জি-৭ সম্মেলন হলো ইউক্রেনের অংশীদার এবং বন্ধুদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক। আমাদের বিজয়ের জন্য নিরাপত্তা এবং সহযোগিতা বৃদ্ধি। আজ, শান্তি আরও কাছাকাছি হবে।’

জেলেনস্কি জি-৭ শীর্ষ সম্মেলনে যোগ দেওয়া ছাড়াও জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় বৈঠক করবেন বলে জানা গেছে।   

এর আগে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ইস্যুতে কিছু আরব নেতা চোখ বন্ধ করে রাখেন বলে অভিযোগ করেছিলেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 

শুক্রবার (১৯ মে) আরব লীগের শীর্ষ সম্মেলনে যোগ দিতে গিয়ে এমনটা বলেন তিনি।

আরব লীগের সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে জেলেনস্কি বলেন, ‘দুর্ভাগ্যবশ্যত, পৃথিবীতে এবং এখানে আপনাদের মধ্যে এমন কয়েকটি দেশ আছে যারা খাঁচা (যুদ্ধবন্দি) ও অবৈধ সংযুক্তির (ভূমি দখল) ক্ষেত্রে চোখ বন্ধ রাখেন। আমি এখানে এসেছি, যাতে সবাই সঠিকটা দেখতে পারে। রাশিয়া যতই প্রভাবিত করার চেষ্টা করুক না কেন, (দেখার ক্ষেত্রে) অবশ্যই স্বাধীনতা থাকতে হবে।’

তিনি বক্তব্যদানকালে দাবি করেন, তার দেশ ঔপনিবেশিক ও সাম্রাজ্যবাদীদের থেকে নিজেদের রক্ষা করছে।

যদিও রিয়াদে চলমান আরব লীগের শীর্ষ সম্মেলনে যোগদানকারী একমাত্র দেশ সিরিয়াই প্রকাশ্যে রাশিয়ার সামরিক অভিযানকে সমর্থন করেছে। 

অন্য অনেক আরব দেশই সরাসরি মস্কোকে সমর্থন না করলেও সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে। 

সৌদি আরব একদিকে যেমন রাশিয়াকে সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে, ইউক্রেনকে ৪০ কোটি ডলারের মানবিক সহায়তা প্রদান করেছে; অন্যদিকে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপেরও সমালোচনা করেছে।

সূত্র : এনডিটিভি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা