× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউক্রেন ইস্যুতে অনেক আরব দেশেরই চোখ বন্ধ : জেলেনস্কি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ মে ২০২৩ ১৩:০১ পিএম

আপডেট : ২০ মে ২০২৩ ১৩:১৮ পিএম

জেদ্দায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি : সংগৃহীত

জেদ্দায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি : সংগৃহীত

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ইস্যুতে কিছু আরব নেতা চোখ বন্ধ করে রাখেন বলে অভিযোগ করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার (১৯ মে) আরব লীগের শীর্ষ সম্মেলনে যোগ দিতে গিয়ে এমনটা বলেন তিনি।

আরব লীগের সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে জেলেনস্কি বলেন, দুর্ভাগ্যবশ্যত, পৃথিবীতে এবং এখানে আপনাদের মধ্যে এমন কয়েকটি দেশ আছে যারা খাঁচা (যুদ্ধবন্দি) ও অবৈধ সংযুক্তির (ভূমি দখল) ক্ষেত্রে চোখ বন্ধ রাখেন। আমি এখানে এসেছি, যাতে সবাই সঠিকটা দেখতে পারে। রাশিয়া যতই প্রভাবিত করার চেষ্টা করুক না কেন, (দেখার ক্ষেত্রে) অবশ্যই স্বাধীনতা থাকতে হবে।

তিনি বক্তব্যদানকালে দাবি করেন, তার দেশ্নি ঔপনিবেশিক ও সাম্রাজ্যবাদীদের থেকে নিজেদের রক্ষা করছে।

যদিও রিয়াদে চলমান আরব লীগের শীর্ষ সম্মেলনে যোগদানকারী একমাত্র দেশ সিরিয়াই প্রকাশ্যে রাশিয়ার সামরিক অভিযানকে সমর্থন করেছে। অন্য অনেক আরব দেশই সরাসরি মস্কোকে সমর্থন না করলেও সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে। সৌদি আরব একদিকে যেমন রাশিয়াকে সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে, ইউক্রেনকে ৪০ কোটি ডলারের মানবিক সহায়তা প্রদান করেছে; অন্যদিকে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপেরও সমালোচনা করেছে।

এদিকে আরব লীগের সম্মেলনে যোগদানের পর জাপানের হিরোশিমায় চলমান শিল্পোন্নত দেশগুলোর জোট জি৭-এর সম্মেলনে রবিবার (২১মে) জেলেনস্কির যোগদানের কথা রয়েছে। সেখানে তিনি শীর্ষ সম্মেলনে যোগ দেওয়া নেতাদের সঙ্গে অধিবেশনে অংশ নেবেন এবং জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।   


সূত্র : বিবিসি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা