× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইসিসির কৌঁসুলির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মস্কোর

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ মে ২০২৩ ১২:৩৮ পিএম

আপডেট : ২০ মে ২০২৩ ১২:৪৪ পিএম

আন্তর্জাতিক অপরাধ আদালতের কৌঁসুলি করিম খান (মাঝে)। ছবি : আলজাজিরা

আন্তর্জাতিক অপরাধ আদালতের কৌঁসুলি করিম খান (মাঝে)। ছবি : আলজাজিরা

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) কৌঁসুলির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে মস্কো। 

রাশিয়ার মিডিয়া শুক্রবার (১৯ মে) জানিয়েছে, এই কৌঁসুলি গত মার্চ মাসে যুদ্ধাপরাধের অভিযোগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা প্রস্তুত করেছিলেন।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস নিউজ এজেন্সি শুক্রবার মন্ত্রণালয়ের ডাটাবেসের বরাত দিয়ে জানিয়েছে, হেগভিত্তিক যুদ্ধাপরাধ আদালতের প্রসিকিউটর করিম খানকে রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘ওয়ান্টেড’ তালিকায় যুক্ত করা হয়েছে।

রাশিয়ার তদন্ত কমিটি গত মার্চ মাসে বলেছিল যে, পুতিনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগের পরিপ্রেক্ষিতে খানের বিরুদ্ধে ‘নির্দোষ বলে পরিচিত একজন ব্যক্তির অপরাধমূলক বিচারের জন্য’ তদন্ত করা হচ্ছে।

আইসিসির কৌঁসুলিকে ‘আন্তর্জাতিক সুরক্ষা উপভোগ করা একটি বিদেশি রাষ্ট্রের প্রতিনিধির উপর আক্রমণ’ করার অভিযোগে তদন্ত করা হচ্ছে বলে রাশিয়ার তদন্তকারীরা সে সময় জানিয়েছিলেন।

ওয়ান্টেড নোটিশে খানকে ১৯৭০ সালের ৩০ মার্চ স্কটল্যান্ডের এডিনবার্গে জন্মগ্রহণকারী একজন ব্যক্তি হিসেবে বর্ণনা করা হয়েছে। 

হাজার হাজার ইউক্রেনীয় শিশুকে বেআইনিভাবে রাশিয়ায় নির্বাসন দিয়ে যুদ্ধাপরাধের অভিযোগে আইসিসি পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার ঘোষণা দেওয়ার পর রাশিয়া খানের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরু করে।

রাশিয়ার শিশুদের অধিকার বিষয়ক কমিশনের প্রেসিডেন্ট মারিয়া লভোভা-বেলোভার বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আইসিসি।

ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল আন্দ্রি কোস্টিন সেই সময়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার আইসিসির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিলেন।

তিনি বলেছিলেন, ‘বিশ্ব একটি সংকেত পেয়েছে যে, রাশিয়ান সরকার অপরাধী এবং এর নেতৃত্ব ও অনুচরদের জবাবদিহি করতে হবে। এটি ইউক্রেন এবং সমগ্র আন্তর্জাতিক আইন ব্যবস্থার জন্য একটি ঐতিহাসিক সিদ্ধান্ত।’

সূত্র : আলজাজিরা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা