× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাশ্মিরে জি২০ সম্মেলনে যোগ দেবে না চীন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ মে ২০২৩ ১২:১১ পিএম

আপডেট : ২০ মে ২০২৩ ১২:১৮ পিএম

ডাল লেকের তীরে মোতায়েন ভারতীয় প্যারামিলিটারি ইউনিটের সদস্য। ছবি : সংগৃহীত

ডাল লেকের তীরে মোতায়েন ভারতীয় প্যারামিলিটারি ইউনিটের সদস্য। ছবি : সংগৃহীত

কাশ্মিরের হিমালয় অঞ্চলে অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন জি২০ পর্যটন বৈঠক-এ যোগ দেবে না চীন। অঞ্চলটি নিয়ে নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে বিরোধ রয়েছে। এ কারণে চীন ও পাকিস্তান দুই দেশই কাশ্মিরে জি২০ বৈঠক আয়োজনের জন্য এরই মধ্যে ভারতের নিন্দাও জানিয়েছে।

জম্মু ও কাশ্মিরের গ্রীষ্মকালীন শ্রনগরের ডাল লেকের তীরে ২২ মে থেকে ২৪ মে জি২০ সদস্যদের পর্যটন ওয়ার্কিং গ্রুপের বৈঠক হওয়ার কথা রয়েছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, জি২০ বৈঠকের সময় সন্ত্রাসী হামলার শঙ্কা এড়াতে ঝুঁকিপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

শুক্রবার (১৯ মে) দেশটির কমান্ডো বাহিনীকেও শ্রীনগরের রাস্তায় টহল দিতে দেখা গেছে।

চীন ও পাকিস্তানের নিন্দা ও চীনের যোগদানে অস্বীকারের সিদ্ধান্তের বিষয়ে মতামত জানিয়েছে ভারতও। ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, দেশটি নিজেদের ভূখণ্ডে যেকোনো সভা আয়োজনের ক্ষেত্রে স্বাধীন। এ ছাড়া মোদি জি৭ সম্মেলনে যোগ দিতে জাপান যাওয়ার আগে নিক্কেই এশিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, ভারত তার সার্বভৌমত্ব ও মর্যাদা রক্ষার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত ও প্রতিশ্রুতিবদ্ধ।

২০১৯ সালে ভারতশাসিত জম্মু ও কাশ্মির রাজ্যের বিশেষ মর্যাদা প্রত্যাহার করে এটিকে কেন্দ্রশাসিত ফেডারেল অঞ্চলে পরিণত করে। এরপর থেকেই প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের সম্পর্কে অচলাবস্থা দেখা দেয়। এ ছাড়া কাশ্মিরের লাদাখের একটি বড় অংশ চীনের নিয়ন্ত্রণে। এ অঞ্চলে সম্প্রতি চীনের সঙ্গে ভারতের সীমান্ত সংঘাতও হয়েছে।

সূত্র : আলজাজিরা  

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা