× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চীনে সড়ক দুর্ঘটনায় নিহত ১১

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ মে ২০২৩ ১৬:১৭ পিএম

আপডেট : ১৯ মে ২০২৩ ১৬:৪৪ পিএম

দুর্ঘটনাস্থলে উদ্ধারকারী ও পুলিশ সদস্যরা কাজ করছেন। ছবি : আলআরাবিয়া

দুর্ঘটনাস্থলে উদ্ধারকারী ও পুলিশ সদস্যরা কাজ করছেন। ছবি : আলআরাবিয়া

চীনের দক্ষিণাঞ্চলে শুক্রবার (১৯ মে) পাহাড়ি রাস্তা থেকে গাড়ি উল্টে পানিতে পড়ে ১১ যাত্রী নিহত হয়েছে। 

এ খবর নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি।

সিসিটিভি জানায়, চীনের গুয়াংজি প্রদেশে স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

এ সময় ওই গাড়িতে ১৪ জন যাত্রী ছিল। গাড়িটি রাস্তা থেকে ছিটকে গিয়ে একটি জলাশয়ে পড়ে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

ওই মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছে এবং তিনজন প্রাণে বেঁচে গেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত করা হয়েছে।

খবরে বলা হয়, সেখানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।

ভিয়েতনামের সঙ্গে লাগোয়া চীনা সীমান্তের কাছে এ দুর্ঘটনা ঘটে।

কঠোর নিরাপত্তা নিয়ন্ত্রণের অভাবে চীনে সড়ক দুর্ঘটনা একটি স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

গত জানুয়ারিতে চীনের পূর্ব জিয়াংসি প্রদেশে এক সড়ক দুর্ঘটনায় ১৯ জন নিহত ও ২০ জন আহত হয়।

সূত্র : আলআরাবিয়া

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা