× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিউ ক্যালেডোনিয়ায় সুনামির সতর্কতা জারি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ মে ২০২৩ ১২:৪১ পিএম

আপডেট : ১৯ মে ২০২৩ ১৩:০২ পিএম

বিশ্বমানচিত্রে নিউ ক্যালেডোনিয়া। ছবি : সংগৃহীত

বিশ্বমানচিত্রে নিউ ক্যালেডোনিয়া। ছবি : সংগৃহীত

নিউ ক্যালেডোনিয়ার দক্ষিণ-পূর্বে প্রশান্ত মহাসাগরে শুক্রবার (১৯ মে) ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর সেখানে সুনামির সতর্কতা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূগর্ভের ৩৭ কিলোমিটার গভীরে।

হনলুলুভিত্তিক প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ভানুয়াতুর কিছু উপকূলীয় এলাকায় জোয়ার ৩ থেকে ১০ ফুট সুনামি ঢেউ তৈরি করতে পারে।

নিউ ক্যালেডোনিয়া, ফিজি, কিরিবাতি ও নিউজিল্যান্ডে সম্ভাব্য ছোট সুনামি ঢেউয়ের বিষয়েও সতর্ক করা হয়েছে।

ভানুয়াতুর জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কার্যালয় এক সতর্কতা তথ্য বুলেটিনের মাধ্যমে বাসিন্দাদের উপকূলীয় এলাকা থেকে অবিলম্বে উচ্চস্থানে সরে যাওয়াসহ যথোপযুক্ত পদক্ষেপ এবং সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য সবাইকে পরামর্শ দিয়েছে।

নিউ ক্যালেডোনিয়ার রাজধানী নুমিয়ার একজন হোটেল রিসিপশনিস্ট এএফপিকে বলেছেন, ‘তিনি কোনো কম্পন অনুভব করেননি।’

নিউ ক্যালেডোনিয়া দ্বীপপুঞ্জের পূর্ব প্রান্তে ইলে ডেস পিন দ্বীপের এক ট্রাভেল এজেন্ট বলেছেন, ‘তিনি কম্পন অনুভব করেননি বা কোনো স্থানান্তর সতর্কতা শোনেননি।’

তিনি আরও বলেন, ‘সবাই এখনও সৈকতে ও রেস্তোরাঁগুলোয় রয়েছেন।’

সূত্র : আলজাজিরা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা