× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যৌন অপরাধী জেফরি এপস্টাইনের সঙ্গে লেনদেন করেছিলেন নোয়াম চমস্কি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ মে ২০২৩ ১৯:৫০ পিএম

আপডেট : ১৮ মে ২০২৩ ২০:২৫ পিএম

একটি ভিডিও কনফারেন্সে বক্তৃতা দেন নোয়াম চমস্কি। ছবি : সংগৃহীত

একটি ভিডিও কনফারেন্সে বক্তৃতা দেন নোয়াম চমস্কি। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের বিখ্যাত ব্যাংকার, বিনিয়োগকারী ও যৌন অপরাধে দণ্ডিত জেফরি এপস্টাইন ২০১৯ সালে নির্জন কারাবাসে মারা যান। শিশু যৌন অপরাধে দণ্ডিত এই ব্যক্তির সঙ্গে যুক্তরাষ্ট্রের বিখ্যাত দার্শনিক ও অ্যাক্টিভিস্ট নোয়াম চমস্কি ও ক্ল্যাসিক সংগীতের পরিচালক লিওন বটস্টেইন আর্থিক লেনদেন করেছিলেন। 

বুধবার (১৭ মে) ওয়াল স্ট্রিট জার্নালে (ডব্লিউএসজে) প্রকাশিত এক সাক্ষাৎকারে চমস্কি ও বটস্টেইন নিজেই এসব কথা স্বীকার করেছেন। 

চমস্কি বলেন, ’আমার প্রথম স্ত্রী ১৫ বছর আগে মারা যান। তার মৃত্যুর আগে আমাদের আর্থিক লেনদেনের দিকে আমরা তেমন একটা মনোযোগ দিতে পারিনি। এ অবস্থায় পরবর্তীতে পরামর্শের জন্য আমি এপস্টাইনের শরণাপন্ন হই। তবে তার থেকে আমি একটা কানা-কড়িও গ্রহণ করিনি।’ 

ডব্লিউএসজের বরাতে আরটির এক প্রতিবেদনে বলা হয়, ২০১৮ সালের মার্চে এপস্টাইনের প্রতিষ্ঠানসংশ্লিষ্ট একটি অ্যাকাউন্টের মাধ্যমে প্রায় ২ লাখ ৭০ হাজার ডলার লেনদেন করেন চমস্কি। 

কোনো অর্থ না নিলেও এপস্টাইনের সঙ্গে নিজের ব্যক্তিগত সম্পর্ক ছিল বলে জানিয়েছেন চমস্কি। রাজনীতি ও একাডেমিক বিভিন্ন বিষয়ে এপস্টাইনের সঙ্গে মাঝে-মধ্যে আলাপ করতেন ৯৪ বছর বয়সি চমস্কি। 

সুইজারল্যান্ড বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের ক্ল্যাসিক সংগীতের পরিচালক লিওন বটস্টেইনও এপস্টাইনের সঙ্গে বেশ কয়েকবার লেনদেন করার কথা স্বীকার করেছেন। 

এই সংগীত পরিচালক ডব্লিউএসজেকে বলেন, এপস্টাইন আমাকে তার একটি প্রকল্পের জন্য পরামর্শাদাতা হিসেবে নিয়োগ দিয়েছিলেন। অনেকটা আমার সম্মতি ছাড়াই তিনি তা করেছিলেন। এ বাবদ তিনি আমাকে প্রায় ১ লাখ ৫০ হাজার ডলার দেন। এ অর্থের পুরোটা আমি নিউইয়র্কের বার্ড কলেজে দান করে দিই। 

১৯৭০-এর দশক থেকে বার্ড কলেজের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে আসছেন বটস্টেইন। কলেজটিতে ওই পরিমাণ অর্থদানের বিষয়টি স্বীকার করেছে কলেজ কর্তৃপক্ষ। 

অন্যদিকে নিয়োগ দিলেও এপস্টাইন কোনো দিন তার পরামর্শ গ্রহণ করেননি বলেও জানান বটস্টেইন। 

সূত্র : ওয়াল স্ট্রিট জার্নাল, আরটি



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা