× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তাহাউর রানাকে ভারতে প্রত্যর্পণের নির্দেশ যুক্তরাষ্ট্রের আদালতের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ মে ২০২৩ ১৭:২৪ পিএম

আপডেট : ১৮ মে ২০২৩ ১৭:৩৯ পিএম

মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার চিত্র। ছবি : সংগৃহীত

মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার চিত্র। ছবি : সংগৃহীত

২৬/১১ মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার অন্যতম অভিযুক্ত পাকিস্তানি বংশোদ্ভূত কানাডার ব্যবসায়ী তাহাউর রানাকে ভারতে প্রত্যর্পণের নির্দেশ দিয়েছেন ওয়াশিংটনের ফেডারেল আদালত। 

২০০৮ সালের ওই সন্ত্রাসে অভিযুক্ত রানাকে ভারতে প্রত্যর্পণের আবেদন বছর দুয়েক আগেই জানিয়েছিল নয়াদিল্লি। 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সরকারও ভারতের আবেদনে সাড়া দিয়ে রানাকে ভারতে পাঠানোর অনুরোধ জানিয়েছিল আদালতকে।

মুম্বাই হামলার অন্যতম অভিযুক্ত ডেভিড কোলম্যান হেডলির দীর্ঘদিনের বন্ধু রানাকে পাওয়ার জন্য প্রায় দেড় দশক আগে প্রথমবার ওয়াশিংটনের কাছে আবেদন জানিয়েছিল নয়াদিল্লি। 

কিন্তু তখন তাতে সায় মেলেনি। বরং পরবর্তীকালে তিনি জামিনে মুক্তি পেয়ে যান। 

যদিও ২০০৮ সালের ২৬ নভেম্বর পাকিস্তান থেকে আগত ১০ লস্কর-ই-তইয়্যবা জঙ্গির মুম্বাইয়ে হামলার পরিকল্পনায় রানা প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন বলে অভিযোগ ছিল ভারতের।

এর পরে ১৯৯৭ সালের দ্বিপক্ষীয় বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ভারতের পক্ষ থেকে আবার আবেদন জানানো হলে ২০২০ সালের জুন মাসে মুম্বাই নাশকতার ঘটনাতেই ফের রানাকে গ্রেপ্তার করে যুক্তরাষ্ট্রের পুলিশ। 

ক্যালিফোর্নিয়ার একটি আদালতে রানার পক্ষ থেকে জামিনের আবেদন জানানো হলেও বছর দেড়েক আগে তা খারিজ হয়ে যায়। 

ফলে তার প্রত্যর্পণের পথ প্রশস্ত হয়।

সূত্র : দ্য উইক 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা