× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইমরানের বাড়িতে অভিযান নিয়ে ধোঁয়াশা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ মে ২০২৩ ১৬:৪৮ পিএম

আপডেট : ১৮ মে ২০২৩ ১৭:০১ পিএম

ইমরান খানের বাড়ি জামান পার্ক এলাকায় বিপুল পুলিশ মোতায়েন করা হয়েছে। ছবি : সংগৃহীত

ইমরান খানের বাড়ি জামান পার্ক এলাকায় বিপুল পুলিশ মোতায়েন করা হয়েছে। ছবি : সংগৃহীত

ইমরান খানের বাড়িতে বড় ধরনের অভিযান চালানো হবে কি না, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পাঞ্জাবের রাজধানী লাহোরের জামান পার্কে ইমরানের বাড়িতে ‘লুকিয়ে’ থাকা ৩০ থেকে ৪০ জন ‘সন্ত্রাসীকে’ পুলিশের হাতে তুলে দিতে বেঁধে দেওয়া ২৪ ঘণ্টার আল্টিমেটাম ইতোমধ্যে শেষ হয়েছে। এ অবস্থায় দেশটির সাবেক প্রধানমন্ত্রীর বাড়িতে অভিযান চালানো হবে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। 

সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা জিওনিউজকে বলেন, বৃহস্পতিবার (১৮ মে) স্থানীয় সময় বেলা ২টায় ২৪ ঘণ্টার আল্টিমেটাম শেষ হয়েছে। আল্টিমেটাম শেষ হওয়ার দু-এক ঘণ্টা আগে পাঞ্জাব পুলিশের মহাপরিদর্শক লাহোরের পুলিশ কর্মকর্তাদের সর্বোচ্চ সতর্ক থাকতে বলেছেন। 

জামান পার্কে যাওয়ার সব রাস্তা ইতোমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। মোতায়েন করা হয়েছে বিপুল পুলিশ। 

১২ মে ইমরানের দুই সপ্তাহের তথা ২৬ মে পর্যন্ত জামিন মঞ্জুর করেন ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি)। তার আগে ৯ মে ওই আদালত প্রাঙ্গণ থেকেই ইমরানকে গ্রেপ্তার করেছিল দেশটির ন্যাশনাল অ্যাকান্ট্যাবিলিটি ব্যুরো (এনএবি)। আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। 

ইমরানের গ্রেপ্তারের প্রতিবাদে পাকিস্তানজুড়ে বিক্ষোভ দেখা দেয়। পুলিশের সঙ্গে সংঘাতে অন্তত ১০ বিক্ষোভকারী নিহত হয়। গ্রেপ্তার করা হয় প্রায় ২ হাজার। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পাঞ্জাবে নামানো হয় সেনাবাহিনী। 

এ পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে ১২ মে আল-কাদির ট্রাস্ট মামলায় ইমরানের দুই সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করে আইএইচসি।

সূত্র : জিওনিউজ


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা