× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চার্চকে বড় প্রতিদান দিলেন পুতিন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ মে ২০২৩ ২০:৩৫ পিএম

আপডেট : ১৬ মে ২০২৩ ২৩:৫৮ পিএম

রাশিয়ার অর্থোডক্স চার্চপ্রধান প্যাট্রিয়ার্ক কিরিল। ছবি : সংগৃহীত

রাশিয়ার অর্থোডক্স চার্চপ্রধান প্যাট্রিয়ার্ক কিরিল। ছবি : সংগৃহীত

বিশ্বাসীদের কাছে মূল্যবান হওয়ায় ১৫ শতকের বিখ্যাত ট্রিনিটি আইকন পেইন্টিংটি রাশিয়ার অর্থোডক্স চার্চের কাছে হস্তান্তর করার সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার (১৬ মে) ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এক বিবৃতিতে এমনটিই জানিয়েছেন।

তিনি সাংবাদিকদের বলেন, এটি আমাদের দেশের বিপুলসংখ্যক বিশ্বাসীকে উদ্বিগ্ন করে, যাদের কাছে এটি (ট্রিনিটি) একটি অত্যন্ত পবিত্র বস্তু। এটিকে জাদুঘরে লুকিয়ে রাখলে বিশ্বাসীদের ইচ্ছাপূরণ হয় না। তাদের জন্য এটি চার্চকে দেওয়া হলো।

রুশ অর্থোডক্স চার্চ ইউক্রেনে সামরিক অভিযানের কট্টর সমর্থক। এর প্রধান প্যাট্রিয়ার্ক কিরিল ইউক্রেনে মস্কোর সামরিক অভিযানে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। গত বছর চার্চে এক বক্তব্যদানকালে তিনি বলেছিলেন, যারা ইউক্রেন যুদ্ধে মারা গেছেন তাদের পাপ থেকে  মুক্ত করা হবে।

আন্দ্রেই রুবলিভের ট্রিনিটি

তাই এটি দিয়ে পুতিনও চার্চের সমর্থনের প্রতিদান দিলেন। ট্রিনিটি আইকনগুলোর মতো মধ্যযুগীয় পেইন্টিংকে ইস্টার্ন অর্থোডক্স চার্চ পবিত্র বলে মনে করে।

আন্দ্রেই রুবলিভের ট্রিনিটি, রাশিয়ার শৈল্পিকভাবে পবিত্র ও গুরুত্বপূর্ণ রুশ প্রতীকের একটি বলে বিবেচনা করা হয়। সেইন্ট সার্গেইয়াসের সম্মানে এই চিত্রকর্ম আঁকা হয়েছিল বলে মনে করা হয়। এতে তিনজন ফেরেশতাকে চিত্রিত করা হয়েছে, যারা বাইবেলের সৃষ্টিতত্ত্ব সম্পর্কিত বুক অব জেনেসিস’-এ আব্রাহামের সঙ্গে দেখা করেছিলেন।

কমিউনিস্ট শাসনের অধীনে থাকার সময় ১৯২৯ সালে সোভিয়েত ইউনিয়ন মস্কোর ট্রেটিয়াকভ গ্যালারিতে পেইন্টিংটি রেখেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটিকে নিরাপদ স্টোরেজে রাখা হয়েছিল।  


সূত্র : আল-আরাবিয়া 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা