× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মহারাষ্ট্রে সাম্প্রদায়িক সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ১০০

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ মে ২০২৩ ১৩:৩৬ পিএম

আপডেট : ১৬ মে ২০২৩ ১৪:০৮ পিএম

দ্য কেরালা স্টোরির পোস্টার। ছবি : সংগৃহীত

দ্য কেরালা স্টোরির পোস্টার। ছবি : সংগৃহীত

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে সাম্প্রদায়িক সংঘর্ষে একজন নিহত ও আটজন আহত হওয়ার পর ১০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আকোলা শহরে সংঘটিত সহিংসতাটি একটি বিতর্কিত চলচ্চিত্র ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে সামাজিক মিডিয়া পোস্টের মাধ্যমে শুরু হয়েছিল।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজ্যটির কর্তৃপক্ষ ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়ে কারফিউ জারি করে।

সংঘর্ষে আহতের মধ্যে একজন নারী কনস্টেবলও রয়েছেন।

পুলিশ জানিয়েছে, শনিবার (১৩ মে) প্রথম সহিংসতা শুরু হয়েছিল, যখন একটি সম্প্রদায়ের সদস্যরা আকোলার একটি থানার বাইরে সিনেমাটি সম্পর্কে একটি সোশ্যাল মিডিয়া পোস্টের বিরুদ্ধে প্রতিবাদ করতে জড়ো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, দুজনের মধ্যে কথোপকথনের একটি স্ক্রিনশট তাদের একজন ইনস্টাগ্রামে শেয়ার করার পর ওই দাঙ্গা শুরু হয়।

এক পুলিশ কর্মকর্তা দি ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকাকে বলেছেন, ‘চ্যাটিংয়ে কিছু বার্তা অন্য ব্যক্তির ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছিল।’

ওই পুলিশ কর্মকর্তা এর বেশি কিছু জানাননি।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডের কার্যালয় শান্তির আহ্বান জানিয়ে যারা সহিংসতায় অংশ নিয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে রাজ্য পুলিশকে নির্দেশ দিয়েছে।

দ্য কেরালা স্টোরি, যা গত সপ্তাহে ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে, মুক্তির কয়েক মাস আগেই বিতর্কের জন্ম দিয়েছে।

ছবিটিতে ভারতের দক্ষিণ রাজ্যের তিন ভারতীয় নারীর একটি কাল্পনিক গল্প দেখানো হয়েছে, যারা ইসলামিক স্টেট গোষ্ঠীতে যোগ দেয়।

বিরোধী রাজনীতিকরা ছবিটিকে অপপ্রচার বলে সমালোচনা করেছেন।

তবে নির্মাতারা বলছেন, ছবিটি বছরের পর বছর গবেষণা করার পর সত্য ঘটনা অবলম্বনে নির্মিত।

ফিল্মটি ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতাদের কাছ থেকেও সমর্থন পেয়েছে, যার মধ্যে অন্তত দুজন কেন্দ্রীয় মন্ত্রী রয়েছেন।

এ মাসে একটি নির্বাচনী সমাবেশে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও সিনেমাটির প্রশংসা করেছেন।

এদিকে বিজেপিশাসিত উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ সিনেমাটিকে করমুক্ত করলেও পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এটিকে নিষিদ্ধ করেছে।

রবিবার (১৪ মে) জম্মুর একটি মেডিকেল কলেজেও সিনেমাটি নিয়ে সংঘর্ষ হয়।

জম্মুর সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি অস্থিরতার জন্য দেশটির কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সিনেমার মাধ্যমে সাম্প্রদায়িক আগুন ছড়ানোর অভিযোগ করেছেন।

সূত্র : বিবিসি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা