প্রবা ডেস্ক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২২ ১৬:৩৭ পিএম
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২২ ১৭:০৬ পিএম
ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রানী দ্বিতীয় এলিজাবেথ
রাষ্ট্রীয় মর্যাদায় রানী দ্বিতীয় এলিজাবেথকে শেষবিদায় জানানোর আয়োজন শুরু হয়েছে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে।
আজ সোমবার লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবে গির্জায় তার রাষ্ট্রীয় শেষকৃত্যে যোগ দিতে বিভিন্ন দেশের সম্রাট, বাদশাহ, রাজা-রানী, রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী ও বিশিষ্ট ব্যক্তিত্বসহ দুই হাজারেরও বেশি অতিথি উপস্থিত হয়েছেন।
বুধবার বিকাল থেকে ওয়েস্টমিনস্টার হলে শায়িত ছিল রানীর মরদেহ। সেখান থেকে শেষকৃত্যের জন্য তার মরদেহ আনা হয় ওয়েস্টমিনস্টার অ্যাবেতে।
১০টা ৪৪ মিনিটে রাষ্ট্রীয় কামানবাহী শকটে করে রানীর কফিন বহন করে নেওয়া হয় ওয়েস্টমিনস্টার অ্যাবেতে। এখানেই ১৯৪৭ সালে তিনি বিয়ে করেছিলেন। ১৯৫৩ সালে রানী হিসেবে মুকুট পরেন। যেখানে তিনি অন্যান্য রাজকীয় বিবাহ ও শেষকৃত্যেও যোগ দিয়েছিলেন। আজ এখানেই বিশ্বনেতা ও রাজপরিবারের সদস্যদের উপস্থিতিতে তাকে জানানো হচ্ছে অন্তিম বিদায়।
প্রবা/এনএস/এমআই