× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় অস্ত্রধারীসহ নিহত ৪

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ মে ২০২৩ ০৯:১৪ এএম

আপডেট : ১৬ মে ২০২৩ ০৯:২১ এএম

যুক্তরাষ্ট্রে চলতি বছর এ পর্যন্ত বন্দুক হামলায় অন্তত ১৯৫ জন নিহত হয়েছেন। প্রতীকী ছবি

যুক্তরাষ্ট্রে চলতি বছর এ পর্যন্ত বন্দুক হামলায় অন্তত ১৯৫ জন নিহত হয়েছেন। প্রতীকী ছবি

যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো রাজ্যে এক বন্দুকধারীর হামলায় অন্তত ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৯ জন। ১৮ বছর বয়সী অভিযুক্ত বন্দুকধারীও পরবর্তীতে পুলিশের গুলিতে নিহত হয়। 

স্থানীয় সময় সোমবার (১৫ মে) নিউ মেক্সিকো রাজ্যে ফার্মিংটন শহরের একটি আবাসিক এলাকায় এ বন্দুক হামলা হয়। হামলার সঙ্গে শুধু ওই কিশোরই জড়িত বলে ধারণা করা হচ্ছে। সর্বশেষ খবর পর্যন্ত বন্দুকধারী বা নিহতদের পরিচয় জানা যায়নি। 

বার্তা সংস্থা রয়টার্স জানায়, নিউ মেক্সিকো রাজ্যের একটি শহরের চার্চের বাইরে ১৮ বছর বয়সী এক কিশোর তিনজনকে গুলি করে হত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে। এসময় তার গুলিতে দুই পুলিশ কর্মকর্তাসহ মোট ৯ জন আহত হয়েছেন। পরে একটি চার্চের বাইরে তাকে গুলি করে হত্যা করে পুলিশ।

ফার্মিংটন পুলিশ ডিপার্টমেন্টের ডেপুটি চিফ অব অপারেশনস বারিক ক্রাম এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, একটি বিশৃঙ্খল পরিস্থিতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় । যেখানে একজন ব্যক্তি সক্রিয়ভাবে আশপাশের ব্যক্তিদের ওপর ছোড়ছিল।

ফার্মিংটন পুলিশের মুখপাত্র শ্যানিস গঞ্জালেসের মতে, সন্দেহভাজন ব্যক্তি পুলিশের গুলিতে নিহত হওয়ার আগে তার গুলিতে তিনজন বেসামরিক ব্যক্তি নিহত এবং দুই কর্মকর্তাসহ ৯ জন আহত হয়েছেন।

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। ২০২৩ সালে এখন পর্যন্ত ১৯৫ জনের বেশি মানুষ দেশটিতে বন্দুক হামলায় প্রাণ হারিয়েছেন। বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশটিতে জনসংখ্যার চেয়েও আগ্নেয়াস্ত্রের সংখ্যা বেশি।

সূত্র: রয়টার্স, আলজাজিরা


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা