× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শান্তি প্রস্তাব নিয়ে আলোচনা

বিস্তৃত ইউরোপ সফরে যাচ্ছেন চীনের শীর্ষ কূটনীতিক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ মে ২০২৩ ১৩:০৯ পিএম

আপডেট : ১৫ মে ২০২৩ ১৩:১২ পিএম

স্পেশাল রিপ্রেজেন্টেটিভ ফর ইউরোশিয়ান অ্যাফেয়ার্স লি হুই। ছবি: সংগৃহীত

স্পেশাল রিপ্রেজেন্টেটিভ ফর ইউরোশিয়ান অ্যাফেয়ার্স লি হুই। ছবি: সংগৃহীত

বিস্তৃত ইউরোপ সফর শুরু করতে যাচ্ছেন চীনের শীর্ষ কূটনীতিক লি হুই। ইউক্রেন ও রাশিয়ার পর তিনি পোল্যান্ড, ফ্রান্স ও জার্মানিও সফর করবেন। ইউক্রেন যুদ্ধের রাজনৈতিক সমাধান খুঁজে পেতেই এই লম্বা সফর শুরু করছেন চীনের ঝানু এই কূটনীতিক। সোমবার (১৫ মে) থেকে এই সফর শুরু হবে। 

শুক্রবার (১২ মে) এক বিবৃতি এসব তথ্য জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার রয়টার্স, আলজাজিরাসহ প্রায় সব আন্তর্জাতিক সংবাদ সংস্থা ও গণমাধ্যম এ নিয়ে প্রতিবেদন করেছে। 

চীনের বিবৃতিতে বলা হয়, ইউক্রেন সংকটের ইতি টানতে রাজনৈতিক সমাধানের বিকল্প নেই। এ নিয়ে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে গভীর আলোচনা করতেই ইউরোপ সফর করছেন লি হুই। 

২০২২ সালের ফ্রেব্রুয়ারি রাশিয়ার ইউক্রেন হামলার পর হুই-ই শীর্ষ কোনো চীনা কর্মকর্তা যিনি কিয়েভ সফর করছেন। ৭০ বছর বয়সী এই কূটনীতিক ১৯৭৫ সাল থেকে ইউরোপে চীন সরকারের বিভিন্ন পদে কাজ করছেন। ২০১৯ সাল থেকে তিনি স্পেশাল রিপ্রেজেন্টেটিভ ফর ইউরোশিয়ান অ্যাফেয়ার্স হিসেবে কাজ করছে। ইতোঃপূর্বে তিনি রাশিয়ায় চীনের রাষ্ট্রদূত হিসেবেও কাজ করেছেন। রুশ ভাষায় তিনি অনর্গল কথা বলতে পারেন।  

গত ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধের এক বছরের মাথায় ১২ দফার একটি শান্তি প্রস্তাব প্রকাশ করে চীন। এতে উভয় পক্ষকে উত্তেজন ক্রমশ কমিয়ে আলোচনার মাধ্যমে সংকট শেষ করার আহ্বান জানানো হয়। সব দেশের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখাতেও অনুরোধ করা হয়। 

প্রস্তাবটিকে ইউক্রেনের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র ও ইউরোপের কিছু দেশ কিছুটা সন্দেহের চোখে দেখে। তবে রাশিয়া ও ইউক্রেন প্রস্তাবটি নিয়ে আলোচনা করতে আগ্রহী। 

এরপর চীনা প্রেসিডেন্ট শি জিনপিং মস্কো সফর করেন। তারপর গত মাসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে তিনি দীর্ঘ ফোনালাপ করেছেন। উভয় পক্ষ ফোনালাপকে সফল বলে বিবৃতি দিয়েছে। 

তাদের ফোনালাপের পর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন দেয়ার লায়েন বেইজিং সফর করেন। তারা উভয়ে ইউক্রেন যুদ্ধ বন্ধে চীনকে আরও বেশি ভূমিকা রাখতে, রাশিয়াকে চাপ দিতে আহ্বান জানান। 

অন্যদিকে, ব্রাজিল ও স্পেনও চীনের প্রস্তাব নিয়ে এগোতে সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি বিশেষভাবে আহ্বান জানিয়েছে।

যুদ্ধ শুরুর পরপরই ইউক্রেন ও রাশিয়ার কর্মকর্তারা বেলারুশে সশরীরে কয়েক দফা বৈঠক করেন। এরপর অনুরূপ বৈঠক হয় তুরস্কেও। তারপর ভিডিও কলেও তারা কয়েক দফায় বৈঠক করেন। 

উল্লিখিত দেশের বাইরে সৌদি আরব, ইসরায়েলসহ আরও কিছু দেশ যুদ্ধ বন্ধের জন্য দূতিয়ালি করতে চেষ্টা করছে। 

এমন এক সময়ে চীনের শীর্ষ কূটনীতিক লি হুই বিস্তৃত ইউরোপ সফর শুরু করছেন, যখন ইউক্রেন বড় ধরনের পাল্টা হামলা শুরু করতে যাচ্ছে। বহুল আলোচিত বাখমুতে সম্প্রতি তারা রুশ বাহিনীকে কিছুটা পিছু হটাতে পেরেছে বলেও জানা গেছে। 

সূত্র: আলজাজিরা, রয়্টার্স 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা