× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাবা-মায়ের পাশে সমাহিত হচ্ছেন রানী

প্রবা ডেস্ক

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২২ ২০:৫৬ পিএম

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২২ ১৩:৪৪ পিএম

দ্বিতীয় এলিজাবেথ। ফাইল ফটো

দ্বিতীয় এলিজাবেথ। ফাইল ফটো

ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যের দিনব্যাপী সময়সূচি প্রকাশ করেছে বাকিংহাম প্রাসাদ। সোমবার (১৯ সেপ্টেম্বর) এ অনুষ্ঠান হবে। এদিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

রানী দ্বিতীয় এলিজাবেথ ছিলেন ব্রিটেনের ইতিহাসে দীর্ঘতম সময় সিংহাসনে আসীন রাজশাসক। গত ৮ সেপ্টেম্বর স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে রানী শান্তিপূর্ণ অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, ১০ দিনের রাষ্ট্রীয় শোক সোমবার শেষ হচ্ছে। এদিন স্থানীয় সময় ভোর ৬টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় বেলা ১১টা ৩০ মিনিট) ওয়েস্টমিনস্টার হল জনসাধারণের জন্য বন্ধ করা হবে। যেখানে রানীর মরদেহবাহী কফিন রাখা হয়েছে।

এদিন সকাল ১০টা ৪৪ মিনিটে সংক্ষিপ্ত শবযাত্রার উদ্দেশে রাজকীয় নৌবাহিনীর রাষ্ট্রীয় কামানবাহী শকটে রানীর কফিন তোলা হবে, এটি ওয়েস্টমিনস্টার অ্যাবেতে পৌঁছাবে ১০টা ৫২মিনিটে। এ সময় রাজা ও রাজপরিবারের সদস্যরা পেছনে হেঁটে কফিনকে অনুসরণ করবেন।

বেলা ১১টায় শেষকৃত্যের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে।

পরে ১১টা ৫৫ মিনিটে ওয়েস্টমিনস্টার অ্যাবেসহ দেশজুড়ে দুই মিনিটের নীরবতা পালন করা হবে। এ সময় রানীর পাইপার দিয়ে করুণের ধ্বনির মাধ্যমে এর সমাপ্তি হবে।

ঠিক মধ্যদিনে কফিন ফের শবগাড়িতে তোলা হবে। রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের নেতৃত্বে শবযাত্রার মাধ্যমে ওয়েলিংটন আর্চে নেওয়া হবে কফিনটি। এ সময় এনএইচএস কর্মী, নর্দার্ন আয়ারল্যান্ডের পুলিশ বিভাগ ও ব্রিটিশ সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা তাদের সঙ্গে থাকবেন।

জর্জ ষষ্ঠ মেমোরিয়াল চ্যাপেলে রানীকে সমাহিত করা হবে। ফাইল ফটো

বেলা ৩টা ৬ মিনিটে কফিনটি শ ফার্ম গেটের উইন্ডসর দুর্গে পৌঁছাবে। এ পর্যন্ত পৌঁছাতে কফিনটি ধীরে ধীরে যাবে, যে পথে জনসাধারণ থাকবে বলে আশা করা হচ্ছে।

পরে ৪টায় রাষ্ট্রীয় শববাহী যানে করে রানীর কফিনটি ‘লং ওয়াক’ নামের পথ দিয়ে উইন্ডসর গির্জার সেন্ট জর্জেস চ্যাপেলে নেওয়া হবে। সেখানে লর্ড চেম্বারলেনের নেতৃত্বে কিছু আচার পালন করা হবে এবং রয়্যাল ভল্টে নামানো হবে।

সন্ধ্যা ৭টা ৩০মিনিটে রানী দ্বিতীয় এলিজাবেথকে উইন্ডসর ক্যাসেলের মাঠে রাজা জর্জ ষষ্ঠ মেমোরিয়াল চ্যাপেলে ব্যক্তিগত সমাধিতে সমাহিত করা হবে। সেখানেই শায়িত আছেন তার বাবা রাজা ষষ্ঠ জর্জ, মা এলিজাবেথ ও বোন মার্গারেট।

এর আগে একই দিন ব্রিটেনের রাজকীয় ভল্টে সংরক্ষিত রানীর স্বামী প্রিন্স ফিলিপের কফিনও সেখানে নেওয়া হবে। পরে দুইটি কফিন একত্রিত করে সমাহিত করা হবে।

প্রবা/এইচকে/এমজে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা