প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৩ মে ২০২৩ ১৫:০৬ পিএম
আপডেট : ১৩ মে ২০২৩ ১৯:০৬ পিএম
কর্ণাটকে কংগ্রেস কর্মীদের উল্লাস। ছবি : সংগৃহীত
ভারতের
কর্ণাটকের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের ১৩০ আসন জয় নিশ্চিতের পর পরাজয় স্বীকার করে নিয়েছেন
রাজ্যের মুখ্যমন্ত্রী বাসাভারাজ বোমাই। বিজেপি এগিয়ে আছে ৬০ আসনে এবং জনতা দল ২০টিতে।
পরাজয়
নিশ্চিতের পর বিজেপির মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ও বিজেপি কর্মীদের প্রচেষ্টার
পরও আমরা সক্ষম হইনি।
এদিকে
জয় নিশ্চিতের পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে কেঁদে ফেলেন কর্ণাটক রাজ্য কংগ্রেসের সভাপতি
ডিকে শিবকুমার।
এ
জয়ে উচ্ছ্বসিত ভারতীয় জাতীয় কংগ্রেসের নয়াদিল্লি ও বেঙ্গালুরু কার্যালয়ে কর্মীদের উল্লাস করতে দেখা গেছে।
জনতা দলের
নেতা এইচডি কুমারস্বামী বলেছেন, ‘আমরা একটি ছোট দল, আমাদের তাই কোনো দাবি নেই। আমরা
উন্নয়ন আশা করছি।’ ঝুলন্ত বিধানসভার ক্ষেত্রে দলটি নিজেদের গুরুত্ব তৈরি করতে পারত।
কিন্তু কংগ্রেসের ভূমিধস জয়ে তাদের আর তেমন গুরুত্ব থাকল না।
শনিবার
(১৩ মে) স্থানীয় সময় সকাল ৮টায় ভোট গণনা শুরু হয়। শুরুতে কংগ্রেস ও বিজেপির হাড্ডাহাড্ডি
লড়াই চললেও সময় যত গড়াতে থাকে কংগ্রেসের সঙ্গে বিজেপির ব্যবধান বাড়তে থাকে।
এর আগে ২০১৮ সালে কর্ণাটকের নির্বাচনে বিজেপি ১০৪, কংগ্রেস ৮০ ও জনতা দল ৩৭টি আসন পেয়েছিল।
সূত্র : এনডিটিভি