× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হিমাচলে স্কুলবাস খাদে পড়ে নিহত ১৬

প্রতিদিনের বাংলাদেশ ডেস্ক

প্রকাশ : ০৪ জুলাই ২০২২ ১৬:৫৪ পিএম

দুর্ঘটনা কবলিত বাস

দুর্ঘটনা কবলিত বাস

ভারতের হিমাচল প্রদেশের কুলুতে ভয়াবহ বাস দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ১৬ জন নিহত হয়েছেন।  হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

স্থানীয় সময় সোমবার (৪ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে। ছবিতে দেখা যায় দুর্ঘটনা কবলিত বাসটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

কুলুর জেলা প্রশাসক আশুতোষ গর্গ জানিয়েছেন, সকাল সাড়ে ৮টার দিকে সাঁজগামী বাসটি জংলা গ্রামের কাছে খাদে পড়ে যায়। খবর পেয়েই জেলার আধিকারিকরা এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।

জেলা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার সময় বাসে অন্তত ৪০ জন শিক্ষার্থী ছিল। নিওলি-সামশের রাস্তা ধরে কুলু থেকে সায়ঞ্জের দিকে যাচ্ছিল বাসটি।

সূত্র: এএনআই, আনন্দবাজার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা