× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্রিমিয়ায় রুশ সামরিক হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ২

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ মে ২০২৩ ১৩:০৫ পিএম

আপডেট : ১৩ মে ২০২৩ ১৩:১২ পিএম

রাশিয়ার এমআই-২৮ হেলিকপ্টার। ছবি : সংগৃহীত

রাশিয়ার এমআই-২৮ হেলিকপ্টার। ছবি : সংগৃহীত

মস্কো-অধিভুক্ত ক্রিমিয়ায় শুক্রবার (১২ মে) মহড়া চলাকালে একটি রুশ সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এর দুই পাইলট নিহত হয়েছেন। 

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ খবর নিশ্চিত করেছে।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, যান্ত্রিক ত্রুটির কারণে ওই দুর্ঘটনা ঘটেছে। 

বিবৃতিতে আরো বলা হয়, শুক্রবার ক্রিমিয়ার জানকোই জেলায় নির্ধারিত ফ্লাইট মহড়া চলাকালে একটি এমআই-২৮ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই পাইলটের মৃত্যু হয়েছে। 

তবে হেলিকপ্টারটিতে গোলাবারুদ ছিল না বলে ভূপাতিত হওয়ার পর কোনো বিস্ফোরণ ঘটেনি।

বিবৃতিতে আরো বলা হয়, এমআই-২৮ একটি মাল্টি-টাস্ক মিলিটারি হেলিকপ্টার, যেটি ধ্বংসাত্মক হামলা চালাতে সক্ষম।

রাশিয়া ২০১৪ সালে ইউক্রেন থেকে ক্রিমিয়াকে সংযুক্ত করে এবং ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযানের জন্য কৃষ্ণ সাগরের উপকূলবর্তী দ্বীপটিকে লঞ্চপ্যাড হিসেবে ব্যবহার শুরু করে।

রাশিয়া বলেছে, তারা সাম্প্রতিক দিনগুলোতে ক্রিমিয়ায় বেশ কয়েকটি ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে।

২০২২ সালের আগস্টে জ্যানকোই সামরিক ঘাঁটির একটি যুদ্ধাস্ত্র ডিপোতে বিস্ফোরণের ঘটে। রাশিয়া ওই সময় ওই বিস্ফোরণের পেছনের কারণ নাশকতা বলে দাবি করে।

গত মার্চে ইউক্রেন জানায়, সেখানে এক বিস্ফোরণে রুশ ক্ষেপণাস্ত্র ক্রুজ কালিবরকে ধ্বংস করেছে। তবে মস্কো ওই দাবি অস্বীকার করেছে।

সূত্র : ব্যারনস

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা