× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শাহরুখপুত্রকে গ্রেপ্তারকারী সেই কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি মামলা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ মে ২০২৩ ২০:৩৯ পিএম

আপডেট : ১২ মে ২০২৩ ২০:৪৭ পিএম

মাদকবিরোধী কর্মকর্তা সমীর ওয়াংখেড়ে। ছবি : সংগৃহীত

মাদকবিরোধী কর্মকর্তা সমীর ওয়াংখেড়ে। ছবি : সংগৃহীত

শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে দুই বছর আগে মুম্বাইয়ের একটি প্রমোদতরি থেকে গ্রেপ্তার করা হয়েছিল। তার বিরুদ্ধে সঙ্গে মাদক রাখার অভিযোগ ছিল। সেই গ্রেপ্তার অভিযানে নেতৃত্ব দেওয়া মাদকবিরোধী কর্মকর্তা সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে এবার ঘুষ গ্রহণ চেষ্টার মামলা করল ভারতের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই)। শুক্রবার (১২ মে) এই মামলা করা হয়। 

এনডিটিভি জানায়, ওয়াংখেড়ে মুম্বাই মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর (এনসিবি) প্রধান হিসেবে কর্মরত ছিলেন। এ অবস্থায় ২০২১ সালের এপ্রিলে শাহরুখের ছেলেকে গ্রেপ্তারের অভিযানে নেতৃত্ব দেন তিনি। 

ওয়াংখেড়ের বিরুদ্ধে অভিযোগ, আরিয়ান খানকে মামলায় না জড়াতে শাহরুখের প্রতিনিধি থেকে ২৫ লাখ রুপি ঘুষ দাবি করেছিলেন এই মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তা। শাহরুখের প্রতিনিধি আরও কম অর্থে তা মিটমাট করতে চেয়েছিলেন। কিন্তু তার আগেই খবরটি গণমাধ্যমে চলে আসায় তা করা থেকে বিরত থাকেন ওয়াংখেড়ে। 

ওই অভিযোগের পরপরই ওয়াংখেড়েকে মুম্বাইয়ের এনসিবি কার্যালয় থেকে চেন্নাইয়ের করদাতা সেবা অধিদপ্তরে বদলি করা হয়। ওয়াংখেড়ের ‍বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখতে সম্প্রতি একটি বিশেষ তদন্ত দল (সিট) গঠন করে সিবিআই। এ অবস্থায় শুক্রবার তার বিরুদ্ধে মামলা করল সিবিআই।

আরিয়ান খান চার সপ্তাহ জেল খাটার পর মুক্তি পায়। এনসিবি আরিয়ানের সঙ্গে মাদক রাখার ‘পর্যাপ্ত’ প্রমাণ দিতে না পারায় তাকে বেকসুর খালাস দেওয়া হয়।

সূত্র : এনডিটিভি



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা