× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইমরানের দুই সপ্তাহের জামিন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ মে ২০২৩ ১৬:২৪ পিএম

আপডেট : ১২ মে ২০২৩ ১৬:৪০ পিএম

ইসলামাবাদ হাইকোর্টে প্রবেশের মুহূর্তে পিটিআই চেয়ারম্যান ইমরান খান। ছবি : জিও নিউজ

ইসলামাবাদ হাইকোর্টে প্রবেশের মুহূর্তে পিটিআই চেয়ারম্যান ইমরান খান। ছবি : জিও নিউজ

আল-কাদির ট্রাস্ট মামলায় ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি) শুক্রবার (১২ মে) পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের দুই সপ্তাহের জামিন মঞ্জুর করেছেন।

শুনানির প্রথম অধিবেশনে ইসলামাবাদ হাইকোর্টের (আইএইচসি) দুই সদস্যের বিশেষ ডিভিশন বেঞ্চ সাবেক প্রধানমন্ত্রীর পক্ষে স্লোগান দেওয়ার সঙ্গে সঙ্গেই খানের জামিনের আবেদনের শুনানি মুলতবি করে কোর্টরুম ছেড়ে চলে যান।

সুপ্রিম কোর্ট আল-কাদির ট্রাস্ট মামলায় সাবেক প্রধানমন্ত্রীর গ্রেপ্তারকে ‘বেআইনি’ বলে অভিহিত করার এক দিন পরে আইএইচসি ইমরানের জামিন আবেদন গ্রহণ করেছিল।

আদালত কক্ষে ইমরান জিও নিউজের একটি প্রশ্নের জবাবে বলেন, ‘এনএবি কর্মকর্তারা আমাকে ল্যান্ডলাইনের মাধ্যমে আমার স্ত্রীর সঙ্গে কথা বলার অনুমতি দিয়েছেন।’

তিনি গ্রেপ্তার হওয়ার আশা করেছিলেন কি না, প্রশ্নের জবাবে খান উত্তর দেন, ‘আমি শতভাগ নিশ্চিত ছিলাম যে আমাকে গ্রেপ্তার করা হবে।’

এরপর আদালত কক্ষ পিটিআই-প্রধানের পক্ষে স্লোগানে ফেটে পড়ে।

আদালতের কর্মীরা স্লোগান থামানোর চেষ্টা করে ব্যর্থ হলে বিচারপতি মিয়াঙ্গুল হাসান আওরঙ্গজেব বলেন, ‘এটা অগ্রহণযোগ্য।’

পরে শুক্রবার জুমার নামাজের বিরতির জন্য শুনানি কিছুক্ষণের জন্য মুলতবি করা হয়।

আদালতে পৌঁছানোর পরপরই ইমরানকে তার বায়োমেট্রিকসের জন্য নির্দিষ্ট কক্ষে নেওয়া হয়।

আইএইচসির প্রধান বিচারপতি আমের ফারুক খানের জামিনের আবেদনের শুনানির জন্য বিচারপতি আওরঙ্গজেব ও বিচারপতি ইমতিয়াজের সমন্বয়ে একটি বিশেষ ডিভিশন বেঞ্চ গঠন করেছিলেন বলে জানা গেছে।

খানের আইনজীবী ফয়সাল হোসেন চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘আমরা আশাবাদী ছিলাম যে হাইকোর্ট জামিন দেবে।’

সূত্র : জিও নিউজ

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা