× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গ্যাস চাইলে নর্ড স্ট্রিম ২ পাইপলাইন খুলে দাও : ইউরোপকে পুতিন

প্রবা ডেস্ক

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২২ ১৬:২০ পিএম

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২২ ১৬:৫৩ পিএম

এসসিও শীর্ষ সম্মেলনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

এসসিও শীর্ষ সম্মেলনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

ইউরোপের গ্যাস সংকট দূর করার উপায় বাতলে দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, আরও গ্যাস চাইলে ইউরোপীয় ইউনিয়নকে নর্ড স্ট্রিম ২ পাইপলাইনের উদ্বোধনে দেওয়া নিষেধাজ্ঞা তুলে নিতে হবে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, উজবেকিস্তানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) শীর্ষ সম্মেলনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পুতিন। এতে তিনি ইউরোপের জ্বালানি সংকটের জন্য গ্রিন এজেন্ডাকে দায়ী করেন।

পুতিন বলেন, ‘বাস্তবতা হচ্ছে--যদি আপনাদের তাগদা থাকে, গ্যাস ছাড়া চলা বেশ কঠিন হয়ে পড়ে, তবে নর্ড স্ট্রিম ২ পাইপলাইনের ওপর দেওয়া নিষেধাজ্ঞা তুলে দাও। এটি দিয়েই প্রতি বছর সাড়ে ৫ হাজার কিউবিক গ্যাস সরবরাহ সম্ভব। খালি বোতাম চাপলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে।’

এক বছর আগে বাল্টিক সাগরে নর্ড স্ট্রিম ১-এর পাশে সমান্তরালভাবে নির্মিত হয়েছে নর্ড স্ট্রিম ২ পাইপলাইন। কিন্তু ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার কয় দিন আগে এ পাইপলাইন নিয়ে না আগানোর সিদ্ধান্ত নেয় জার্মানি।

অন্যদিকে  নর্ড স্ট্রিম ১ পাইপলাইন দিয়ে মস্কো গ্যাস সরবরাহ কমিয়ে দেওয়ায় চলতি বছরেই ইউরোপে গ্যাসের দাম বেড়েছে দ্বিগুণেরও বেশি। দামের এমন ঊর্ধ্বগতির কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে জনগণকে। এর মধ্যে গ্যাস সংকটের কারণে অনেক প্রতিষ্ঠানের উৎপাদনও বন্ধ হয়ে গেছে।

ইউক্রেনে আগ্রাসন শুরুর পর থেকে মস্কোর ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করেছে পশ্চিমা দেশগুলো। তারই প্রতিশোধে মস্কো গ্যাসকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করেছে ইউরোপ।

মস্কো পাল্টা অভিযোগে বলেছে, পশ্চিমারা অর্থনৈতিক যুদ্ধ শুরু করে দিয়েছে। তাদের আরোপিত নিষেধাজ্ঞাগুলো নর্ড স্ট্রিম ১ পাইপলাইনের কার্যক্রমকে বাধাগ্রস্ত করেছে।

ইতোমধ্যে গ্যাসের অর্থ রুবলে পরিশোধে অস্বীকার করায় রাশিয়া বুলগেরিয়া এবং পোল্যান্ডসহ বেশ কয়েকটি দেশে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে। এ ছাড়া নর্ড স্ট্রিম ১ পাইপলাইন দিয়ে ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে মস্কো।

দেশটির রাষ্ট্রীয় গ্যাস সংস্থা গ্যাজপ্রম এর কারণ হিসেবে জানিয়েছিল, নর্ড স্ট্রিম ১ পাইপলাইনের একটি টারবাইনে ছিদ্র পাওয়া গেছে, যা দিয়ে তেল গড়িয়ে পড়ছে। তাই এটি ঠিক না করা পর্যন্ত বন্ধ থাকবে গ্যাস সরবরাহ। তবে পরবর্তী সময়ে গ্যাস সরবরাহ কবে নাগাদ চালু করা যাবে, তা জানায়নি সংস্থাটি।

প্রবা/এনএস/এইচকে/এমজে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা